টাইম - সময়

in আমার বাংলা ব্লগ • 6 days ago

47235.jpg
source

সময় বড্ড বহমান, হিংসুটে ও স্বার্থপর। পুরোনোকে শুধু মুছে ফেলতে চায়, আর নতুনত্বকে যুক্ত করতে চায় নিজের সঙ্গে। তার কাছে অতীতের কোনো মায়া নেই, নেই ফেলে আসা স্মৃতির প্রতি কোনো দুর্বলতা।

সে কেবল সামনের দিকে ছুটে চলে, নিজের গতিতে, নিজের নিয়মে।

কে ঝরে গেল, কে হারিয়ে গেল, আর কে-ই বা শেষ পর্যন্ত রয়ে গেল,এসব খতিয়ে দেখা তার কাজ নয়।

কারও অপেক্ষায় সে থেমে থাকে না, কারও শূন্যতা অনুভব করে না। বরং প্রতিনিয়ত বদলে দেয় পরিচিত মুখ, চেনা সম্পর্ক, প্রিয় মুহূর্ত আর জীবনের গল্পগুলো।

অথচ মানুষ বড় অদ্ভুত! কেউ কেউ পুরোনো স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চায়, কেউ হারিয়ে যাওয়া মানুষগুলোর ফিরে আসার অপেক্ষায় থাকে, আবার কেউ নীরবে মেনে নেয় সময়ের নির্মম বাস্তবতা।

শেষ পর্যন্ত সময়ই জিতে যায়। শুধু কিছু স্মৃতি, কিছু অপূর্ণতা আর কিছু মানুষের রেখে যাওয়া শূন্যতা বুকের ভেতর জমে থাকে। সময় এগিয়ে যায় ঠিকই, কিন্তু সবাই যে তার সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারে, তা নয়।