হতভম্ব

in আমার বাংলা ব্লগ6 days ago

39511.jpg
source

বুকে ব্যথা হওয়া রোগীর চিকিৎসা সম্পর্কে এতটা নিশ্চিতভাবে বলছেন, বাহ্। আপনি তো দেখছি কার্ডিওলজিস্টই হয়ে গেলেন!

আপনি কি জানেন, স্থানীয় হাসপাতালে কোনো কার্ডিওলজিস্ট নেই? এমনকি কোনো কার্ডিয়াক রোগী এলে তার পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়ার মতো সক্ষমতাও এই হাসপাতালের নেই।

তাহলে প্রতিটি বিষয়ের দায়ভার শুধু একজন মেডিকেল অফিসারের ওপর চাপিয়ে দিয়ে বিচার করতে চান কেন? প্রতিটি জটিল রোগের জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক, প্রয়োজনীয় সরঞ্জাম এবং যথাযথ ব্যবস্থাপনা দরকার।

অথচ আমাদের হাসপাতালে অনেক ক্ষেত্রেই আছে শুধু অবকাঠামো,প্রয়োজনীয় জনবল ও বিশেষায়িত চিকিৎসাসেবা নেই।

শুধু অবকাঠামো থাকলেই কি চিকিৎসাসেবা নিশ্চিত হয়? চিকিৎসাসেবার জন্য দরকার দক্ষ ও পর্যাপ্ত জনবল, বিশেষজ্ঞ চিকিৎসক, প্রয়োজনীয় সরঞ্জাম এবং কার্যকর ব্যবস্থাপনা।

এসব মৌলিক ঘাটতি নিয়ে কখনো কি উপর মহলে অভিযোগ করেছেন? নাকি সব দায়িত্ব শুধু একজন মেডিকেল অফিসারের ঘাড়েই চাপিয়ে দিয়ে নিজের দায়িত্ব শেষ করতে চান?

জ্ঞান-বুদ্ধি হাঁটুতে না রেখে মাথায় রাখুন।