অনুগল্প- ভালো নেই কেউ||

in আমার বাংলা ব্লগ • 8 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে গল্প লিখতে ভালো লাগে। তবে অনেকদিন থেকে গল্প লেখা হয়ে উঠছে না। আজকে ভাবলাম একটি গল্প লিখব। আশা করছি সবার ভালো লাগবে।


ভালো নেই কেউ:

alfcermed-sunset-6217113.jpg

Source


অভিমান সত্যি বলতে বেশি জটিল। জীবনের সমীকরণে আমরা হয়তো অনেক বেশি অভিমান করি। তেমনি নীলিমা রিফাতের উপর বড্ড বেশি অভিমান করেছিল। হয়তো তার অভিমানের পাল্লাটা অনেক ভারি হয়েছিল। তাই তো তাদের মাঝে দূরত্ব তৈরি হয়েছে। নীলিমা আর রিফাত দুজন দুজনকে ভালোবেসেই বিয়ে করেছিল। কিন্তু সংসারের বাস্তবতায় তাদের ভালোবাসা কেন জানি সময়ের সাথে সাথে কমতে শুরু করল। শুরুর দিকটাতে সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু সময় যত যেতে লাগলো দুজনের মাঝে যেমন দূরত্ব বাড়তে লাগলো। তেমনি তাদের মধ্যকার বোঝাপড়াটা হালকা হয়ে আসলো।


নীলিমা নতুন জীবনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছে। কিন্তু তবুও সে শ্বশুরবাড়িতে নিজেকে মানিয়ে নিতে পারছিল না। সবকিছু করার পরেও কারো মন জয় করতে পারছিল না। কারণ তারা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছে। রিফাতের বাবা-মা মুখে কিছু না বললেও তাদের আচরণে বুঝিয়ে দিত নীলিমা যেন তার ছেলের যোগ্যই না। তারা আরো ভালো কাউকে পেয়ে যেত তাদের বৌমা হিসেবে।


নীলিমা আর রিফাতের ছোট্ট সংসারে হয়তো কোন অভাব ছিল না কিন্তু কেন জানি ধীরে ধীরে মানসিক শান্তিটা হারিয়ে যেতে শুরু করেছে। আজকাল দুজনের মধ্যে বেশ ঝগড়া লাগছে। দুজনের মধ্যে অনেকটা দূরত্ব বেড়ে গেছে। সময়ের সাথে সাথে দুজনের মনে বেশ অভিমান রয়েছে। মনে হচ্ছে জীবনের এক অন্তিম প্রান্তে এসে দাঁড়িয়েছি তারা। অবশেষে তাই হলো। নীলিমা বড্ড বেশি অভিমান করে নিজের বাড়িতে চলে গেল। অন্যদিকে রিফাত তার অভিমান ভাঙালো না। শেষ পর্যায়ে তাদের সংসারের ইতি টানতে হল। ডিভোর্স হয়ে গেল তাদের।


হয়তো এখনো দুজন দুজনকে ভালোবাসে। হয়তো এখনো দুজন দুজনকে মনে করে। কিংবা দুজন দুজনের কথা মনে করে দুচোখে পানি ফেলে। কিন্তু অভিমানের কাছে সেই ভালোবাসাটা মিথ্যে হয়ে গেছে। হয়তো দূরত্ব বেড়ে গেছে বলেই মনের কোনে ভালোবাসা গুলো আড়াল হয়ে গেছে। হয়তো কেউ ভালো নেই। শুধুমাত্র ভালো থাকার মিথ্যে অভিনয় করে বেঁচে আছে। হয়তো ভালো থাকার চেষ্টা করছে। কিন্তু প্রিয় মানুষকে ছাড়া কেউ ভালো থাকে না।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।