গল্প-অপর্ণার দিনগুলো||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। গল্প লিখতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে ছোট ছোট গল্প গুলো লিখতে বেশি ভালো লাগে। তাই আজকে আমি একটি অনুগল্প সবার মাঝে শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে।
অপর্ণার দিনগুলো:

Source
অপর্ণা আজ বহুদিন পর যেন প্রাণ খুলে হাসলো। মনের মাঝে লুকানো কষ্টগুলো মাঝে মাঝেই উঁকি দিয়ে যায়। তবুও যেন আজ বহু বছর পর নিজের মাঝে নিজেকে খুঁজে পেয়েছে। নিজের আত্মসম্মানকে খুঁজে পেয়েছে। অপর্না খুব একটা বিলাসিতায় বড় না হলেও আত্মসম্মান নিয়ে বড় হয়েছে। বাবা মায়ের আদরে বড় হয়েছে। তার বাবা-মা তাকে ভীষণ আদর করত। শিক্ষিতা সুন্দরী আর ভদ্র একটি মেয়ে হল অপর্ণা। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, দেখতে ভীষণ সুন্দরী। জীবনের চলার পথটা তার তখনই কঠিন হয়ে গেল যখন নতুন জীবনে পা রাখল।
অপর্ণা বিয়ে করেছিল অজিতকে। অজিতের পরিবারের মতামতেই বিয়ে হয়েছিল তাদের। অজিত অপর্ণাকে মনে মনে পছন্দ করত। কিন্তু কখনো সেভাবে প্রকাশ করেনি। পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়ে যায়। অপর্না নতুন জীবনে পা দেয়। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাতে শুরু করে। সারাক্ষণ সবার কটু কথা শুনতে শুনতে যেন দিন কেটে যায়। বিশেষ করে অপর্ণার ননদিনী আর শাশুড়ি মা তাকে সারাক্ষণ ছোটলোক বলে সম্বোধন করত। কারণ অপর্ণার বাবা-মা তাদেরকে সন্তুষ্ট করতে পারেনি।
অপর্ণা মধ্যবিত্ত ঘরে বড় হলেও বেশ ভালোভাবেই বেড়ে উঠেছে। কোন কিছুর কমতি ছিল না তার। কিন্তু শ্বশুর বাড়িতে এসে সে অবহেলার পাত্রী হয়ে গেছে। একদিকে যেমন সবার অবহেলা ছিল অন্যদিকে মানসিক দুশ্চিন্তায় শেষ হয়ে যাচ্ছিল। একদিকে নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়েছিল অন্যদিকে সংসারে টিকে থাকতে পারছিল না। তার স্বামী যেন সব কিছু দেখেও না দেখার ভান করছিল। স্বামীর কাছে নিজের মনের কথা বলতে গিয়েও বলতে পারছিল না। এভাবে দিন কাটতে কাটতে কেটে গেল প্রায় ছয়টি বছর। এখনো অপর্ণা মা হতে পারেনি। শ্বশুরবাড়িতে তার অত্যাচার যেন ধীরে ধীরে বেড়েই চললো।
অজিত মায়ের কথামতো দ্বিতীয় বিয়ে করলেন। অপর্না শুধু সবকিছু মুখ বুঝে সহ্য করল। অপর্ণা নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলতে বসেছিল। অবশেষে বেরিয়ে পড়ল সে নিজের সাথে লড়াই করে বাঁচার জন্য। বেরিয়ে পড়ল নতুন গন্তব্যে। এখন সে একটি স্কুল শিক্ষিকা। নতুন করে বাঁচতে শিখেছে সে। হয়তো অনেক কিছু হারিয়েছে আবার অনেক কিছু পেয়েছে। স্কুল শিক্ষিকা হয়ে সে সম্মানের সাথে বেঁচে আছে। তার পূর্ণ অস্তিত্ব ভুলে নিজেকে নতুন ভাবে বাঁচতে শিখিয়েছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

সুন্দর গল্প আপু
চেষ্টা করেছি নিজের মতো করে একটি গল্প লিখার। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
বাংলা সাহিত্য নিয়ে অনার্স শেষ করেছি বাংলা গল্প পড়তে ভালই লাগে। আপনার আগের গল্প গুলো পড়েছি।
উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আমি গল্প লিখতে ভীষণ পছন্দ করি। কিন্তু গল্প কেউ পড়ে না এজন্য লেখার আগ্রহ হারিয়ে ফেলছি।
লিখতে থাকেন আমি নিয়মিত পাঠক ❤️।