ক্রিসমাস এলফ এর চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটা একটা কার্টুন চরিত্রের সমন্বয়ে তৈরী করেছি। এই কার্টুন চরিত্র হলো একটা ক্রিসমাস এর চরিত্রের। ক্রিসমাস এলফ হলো বড়দিনের গল্পের একটি পরিচিত কাল্পনিক চরিত্র। প্রচলিত গল্পে এলফরা সান্তা ক্লজের সহকারী হিসেবে পরিচিত। তারা সান্তার উপহার তৈরি করতে এবং বড়দিনের আনন্দ ছড়িয়ে দিতে সাহায্য করে। আমার আঁকা এই ছোট্ট এলফটির পোশাক ও মুখের অভিব্যক্তিতে সেই উৎসবের আমেজ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
ছবিটি আঁকার সময় প্রথমে পেন্সিল দিয়ে চরিত্রটির আকার তৈরি করেছি। এরপর কালো রঙ দিয়ে বাইরের রেখাগুলো স্পষ্ট করেছি এবং ধীরে ধীরে বিভিন্ন রঙের সাহায্যে ছবিটিকে সম্পূর্ণ করেছি। বিশেষ করে লাল টুপি, হলুদ জামা এবং নীল প্যান্টে রং করার সময় বেশ ভালো লেগেছে। এই তিনটি রঙের সমন্বয় ছবিটিকে একটি সুন্দর উৎসবমুখর রূপ দিয়েছি।
🍂উপকরণ:🍂
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| কালার পেন |
| মোম রং |
| রাবার |
✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---
▶️প্রথম ধাপে- কার্টুন চরিত্রের মুখমন্ডল এঁকে নিয়েছিলাম এবং পরে মাথায় লাল টুপি এঁকে দিয়েছিলাম।
▶️দ্বিতীয় ধাপে- একইভাবে স্কেচ পেন্সিল দিয়ে হাত, পা এবং পোশাক এঁকে নিয়েছিলাম।
▶️তৃতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে অঙ্কন সম্পন্ন করার পরে কালার পেন দিয়ে গাঢ় করে দিয়েছিলাম।
▶️চতুর্থ ধাপে- মোম রং দিয়ে মুখমন্ডল এবং লাল টুপিতে কালার করে দিয়েছিলাম।
▶️পঞ্চম ধাপে- মোম রং দিয়ে একইভাবে বাদবাকি অংশে কালার দিয়ে অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Ese elfo con la combinación de rojo, amarillo y azul realmente llama la atención, se nota que disfrutaste pintando esas tres partes. Lo que aprendí es que el orden de los pasos que mostrás, del lápiz al color, es lo que hace la diferencia. ¿El contorno a color pen lo hiciste todo de una o por partes?