অচেনা স্টেশনের যাত্রী ( পর্ব ১৪ )

in আমার বাংলা ব্লগ • 2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000094786.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে নতুন গল্প "অচেনা স্টেশনের যাত্রী" এর ১৪ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর- তাহলে আমি কতক্ষণ ধরে এখানে আছি? তোমার সময়ে? রফিকুল একটু হাসল।হয়তো কয়েক মিনিট। আর এখানে? সতেরো বছর। অরিন্দম থমকে গেল- সতেরো বছর? রফিকুল মাথা নাড়ল। তুমি যখন প্রথমবার এখানে এসেছিলে, তখন তোমার বয়স আট। আর এখন? তুমি ফিরে এসেছ যখন তোমার বয়স উনত্রিশ। অরিন্দম চারপাশে তাকাল, কিন্তু আমি তো ২০০৪ সালের পর থেকে স্বাভাবিক জীবনই কাটিয়েছি। রফিকুল বলল- তুমি যে জীবন কাটিয়েছ, সেটা সত্যি। তাহলে? কিন্তু সেটা সম্পূর্ণ সত্যি নয়। অরিন্দমের মাথায় হঠাৎ একটা পুরনো স্মৃতি ফিরে এল।

ছোটবেলায় সে মাঝরাতে প্রায়ই ঘুমের মধ্যে উঠে জানালার কাছে দাঁড়িয়ে থাকত। তার মা তাকে জিজ্ঞেস করতেন- কী হয়েছে? সে বলত- ট্রেন যাচ্ছে। কিন্তু বাইরে কোনো রেললাইন ছিল না। আর মাঝে মাঝে সে ঘুমের মধ্যে একটি সংখ্যা বলত- ১৭। তার মা নাকি তখন ভয় পেয়ে যেতেন।এই কথা তার মামা একবার বলেছিলেন, কিন্তু অরিন্দম কখনও বিষয়টাকে গুরুত্ব দেয়নি। আজ সবকিছু যেন একসঙ্গে জুড়ে যাচ্ছে। রফিকুল পকেট থেকে একটি ছোট ধাতব বস্তু বের করল।দেখতে অনেকটা পুরনো টিকিটের মতো। সে অরিন্দমের হাতে দিল। টিকিটের ওপর লেখা- যাত্রী: অরিন্দম সেন, বয়স: ৮, গন্তব্য: প্রত্যাবর্তন, তারিখ: ১৭/১০/২০০৪। অরিন্দম বলল- প্রত্যাবর্তন মানে?

রফিকুল বলল- ফিরে যাওয়া। কোথায়? যেখান থেকে এসেছিলে। আমি তো ফিরে গিয়েছিলাম। তুমি না। অরিন্দম চুপ করে গেল। রফিকুল ছোট অরিন্দমের দিকে তাকাল- ও গিয়েছিল। অরিন্দমের বুক কেঁপে উঠল- ও? রফিকুল বলল- সেদিন রাতে তোমার বাবা-মা তোমাকে নিয়ে এই স্টেশনে এসেছিলেন। এখানে কিছু একটা ঘটেছিল। তারপর তোমাদের তিন জনের মধ্যে দুজন আর ফেরেনি। আমার বাবা-মা?হ্যাঁ। আর আমি? রফিকুল বলল- তুমি ফিরে গিয়েছিলে। অরিন্দম বলল- তাহলে ও কে? রফিকুল এবার অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল- ও সেই অরিন্দম, যে ফিরে যেতে পারেনি। ছোট অরিন্দম হঠাৎ বলল- ওর কথা শুনো না। অরিন্দম তার দিকে তাকাল। কেন? কারণ ও সব জানে না।

রফিকুল হাসল- তুমিও সব জানো না। ছোট অরিন্দম বলল- তুমি জানো? যতটুকু জানা দরকার। ছেলেটি চিৎকার করে উঠল- মিথ্যে! রফিকুলের মুখ কঠিন হয়ে গেল- চুপ। ছোট অরিন্দম পিছিয়ে গেল। অরিন্দম প্রথমবার বুঝতে পারল, রফিকুলকে ছেলেটি ভয় পায়। সে রফিকুলকে বলল- আপনি আসলে কে? রফিকুল বলল- আমি যা বলেছিলাম- স্টেশন মাস্টারের সহকারী। কিন্তু আপনি তো ২০০৪ সালের ছবিতে যেমন ছিলেন, এখনো ঠিক তেমনই আছেন।হয়তো সময় আমাকে ছুঁতে পারেনি। কেন? কারণ আমি এই স্টেশনের মানুষ। অরিন্দম বলল- মানুষ?রফিকুল কিছুক্ষণ চুপ করে থেকে বলল- হয়তো একসময় ছিলাম।...


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png