পাখিকে কেন্দ্র করে ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ • 8 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। গতকাল একটি ম্যান্ডেলা আর্ট তৈরী করেছিলাম। এই ম্যান্ডেলা আর্টটি একটা পাখির ম্যান্ডেলা আর্ট এর মাধ্যমে তৈরী করেছিলাম। এখানে একটি পাখিকে কেন্দ্র করে বৃত্তাকার ম্যান্ডেলার নকশা, বিভিন্ন জ্যামিতিক আকৃতি, পাতা, ফুল ও অলংকারধর্মী রেখার সমন্বয় করার চেষ্টা করেছি। ম্যান্ডেলা শব্দটির মূল অর্থ বৃত্ত বা সম্পূর্ণতার ধারণার সঙ্গে যুক্ত।ম্যান্ডেলা আর্টে সাধারণত একটি কেন্দ্রীয় বিষয়কে ঘিরে বিভিন্ন ধরনের পুনরাবৃত্ত নকশা, রেখা, জ্যামিতিক আকৃতি এবং অলংকার তৈরি করা হয়।

এই ধরনের ছবি আঁকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো- একটি ছোট নকশা বারবার ব্যবহার করেও সম্পূর্ণ ছবিতে একটি ছন্দ তৈরি করা যায়।প্রতিটি রেখা এবং প্রতিটি নকশা ধীরে ধীরে পুরো শিল্পকর্মটিকে একটি নির্দিষ্ট সৌন্দর্য ও ভারসাম্য দেয়। পাখিটির শরীরের বিভিন্ন অংশে আলাদা আলাদা নকশা ব্যবহার করেছি। কোথাও বাঁকানো রেখা, কোথাও ছোট ছোট বৃত্তাকার নকশা, আবার কোথাও জ্যামিতিক রেখার মাধ্যমে পালকের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

1000093126.jpg

🍂উপকরণ:🍂

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000093137.jpg
▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটি টিয়া পাখি পুরোপুরি এঁকে নিয়েছিলাম। এরপর তাকে কেন্দ্র করে বৃত্ত এঁকে নিয়েছিলাম।
1000093134.jpg
▶️দ্বিতীয় ধাপে- পাখি সহ বৃত্তের ভেতরে এবং বাহিরে বিভিন্ন আকৃতির ম্যান্ডেলা ডিজাইন তৈরী করে নিয়েছিলাম।
1000093132.jpg
▶️তৃতীয় ধাপে- কালার পেন দিয়ে পাখির দেহে তৈরী বিভিন্ন ম্যান্ডেলা ডিজাইনে এবং ডালে গাঢ় করে দিয়েছিলাম।
1000093129.jpg
▶️চতুর্থ ধাপে- একইভাবে কালো কালার পেন এর মাধ্যমে বৃত্তের দিকের ম্যান্ডেলা ডিজাইনে কালার করে ফুটিয়ে তুলেছিলাম। এরপর অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Ese mandala con el pájaro en el centro y las líneas geométricas en las plumas tuvo que llevarte horas de pulso firme. Lo que aprendí es que esos diseños repetitivos no son solo decoración, son disciplina pura. ¿Cuánto tardaste en completar el círculo entero con el color pen?