শূন্য বাড়ির জানালা ( পর্ব ২১ )

in আমার বাংলা ব্লগ • 2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000099787.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে নতুন গল্প "শূন্য বাড়ির জানালা" এর ২১ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর- অরিন্দম আর কথা বলতে পারছিল না।তারপর কী হলো? আমি ভয়ে পিছিয়ে এলাম। নীলয়বাবু আমাকে টেনে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামালেন। বললেন, এই ঘটনা কাউকে জানানো যাবে না। পরদিন সকালে আবার বাড়িতে গিয়েছিলাম। তখন মেঘলা নিখোঁজ। আর তুমি পুলিশকে কিছু বলোনি? অমিতাভ মাথা নিচু করলেন। আমি ভয় পেয়েছিলাম। কিসের ভয়?বাবা উত্তর দিলেন না। অরিন্দম খামের ভেতর থেকে ধাতব চাবিটা বের করল। এই চাবিটা কীসের? চাবিটা দেখেই অমিতাভ উঠে দাঁড়ালেন।ওটা তুই কোথায় পেলি?

খামের ভেতরে। বাবা চাবিটা ছেলের হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলেন। কিন্তু অরিন্দম এবার চাবিটা মুঠোর মধ্যে আটকে রাখল। এটা কীসের চাবি, বাবা? অমিতাভ দীর্ঘক্ষণ চুপ করে থাকার পর বললেন- ওই বাড়ির উত্তর দিকের ঘরের। যে ঘরে মেঘলাকে শেষবার দেখা গিয়েছিল? হ্যাঁ। অরিন্দম অবাক হয়ে গেল। কিন্তু বাড়িটা তো তালাবন্ধ! বাড়ির বাইরের দরজা তালাবন্ধ। কিন্তু উত্তর দিকের ঘরের দরজা আলাদা। সেই ঘরের দরজা খুলতে হলে এই চাবি লাগে। তুমি এত বছর ধরে চাবিটা লুকিয়ে রেখেছ কেন? অমিতাভের চোখে এবার জল দেখা গেল।
কারণ নীলয়বাবু আমাকে বলেছিলেন, যদি কখনও ওই ঘরের দরজা আবার খোলা হয়, তাহলে মেঘলা শুধু ওই ঘর থেকে নয়, অন্য জায়গা থেকেও ফিরে আসতে পারে।

অরিন্দমের বুকের ভেতরটা ধক করে উঠল। অন্য জায়গা মানে? বাবা খুব ধীরে বললেন- আমি জানি না। কিন্তু সেই রাতের পর থেকে ওই বাড়িতে যা ঘটেছে, তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। ঠিক তখনই অরিন্দমের মোবাইল বেজে উঠল।আবার সেই অচেনা নম্বর। অমিতাভ ফোনের পর্দার দিকে তাকিয়েই পিছিয়ে গেলেন। ফোনটা ধরিস না! কিন্তু অরিন্দম ইতিমধ্যে কল রিসিভ করেছে। ওপাশে সেই মেয়েটির কণ্ঠস্বর। এবার কণ্ঠটা আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট। আপনি চাবিটা পেয়েছেন? অরিন্দম কিছু বলল না।মেয়েটি আবার বলল- আপনার বাবা আপনাকে সব কথা বলেননি। অমিতাভ কাঁপা গলায় চিৎকার করে উঠলেন- চুপ করো! তুমি যা চাও, আমি তোমাকে দেব। কিন্তু আমার ছেলেকে এর মধ্যে টেনো না!

ওপাশে কয়েক মুহূর্ত নীরবতা। তারপর মেয়েটি এমন একটা কথা বলল, যা শুনে অরিন্দমের সমস্ত শরীর অবশ হয়ে গেল। অমিতাভবাবু, আপনি তো জানেন, আপনার ছেলে আমার সঙ্গে আগেও দেখা করেছে। অরিন্দম বিস্ময়ে বাবার দিকে তাকাল। অরিন্দম বিস্ময়ে বাবার দিকে তাকাল। অমিতাভের মুখ থেকে কোনো শব্দ বেরোল না। মেয়েটি ফিসফিস করে বলল- যেদিন ওর বয়স মাত্র বারো দিন ছিল, সেদিনই তো ওকে ওই বাড়িতে নিয়ে এসেছিলেন। অরিন্দমের হাত থেকে মোবাইলটা প্রায় পড়ে যাচ্ছিল। বারো দিনের শিশু! তার বাবা তাকে ওই বাড়িতে নিয়ে গিয়েছিলেন? কেন? তার জন্মের সঙ্গে শূন্য বাড়ির কী সম্পর্ক? ফোনের ওপাশ থেকে মেয়েটি শেষবার বলল- আগামীকাল রাত বারোটায় জানালার সামনে আসবেন।....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png