দুর্দান্ত ইনিংস!

in আমার বাংলা ব্লগ • 2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000097203.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গত পরশু ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে প্রথম টি২০ ম্যাচ খেলা হয়েছে। এর আগের তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ইন্ডিয়া অসাধারণ পারফরম্যান্স করেছে। তবে সেটা শুধুমাত্র ব্যাটিং এর দিক থেকে বলব। কারণ বোলিং আর ফিল্ডিং অতিরিক্ত খারাপ। একপর্যায়ে বলা যায়, ইন্ডিয়া আবারো সেই পুরোনো রেকর্ড-এ ফিরে গেছে। শুধুমাত্র ব্যাটিং ছাড়া ভালো কিছু হচ্ছে না। টার্গেট খেললে একমাত্র জিততে পারছে। গত লাস্ট ম্যাচে কিন্তু বিষয়টা তাই হয়েছে। আগে ব্যাট করে তেমন কোনো ফলাফল আশা করতে পারেনি। রান যা করেছিলো, ভালোই করেছিলো। কিন্তু শুধুমাত্র বোলিং এর কারণে ম্যাচ হেরে গেলো।

এত রান করেও ম্যাচ হাতের বাইরে, শুধুমাত্র বোলিং এর কারণে। যাইহোক, এই ম্যাচটা হয়েছিলো লৌখনোর পিচে। এই পিচ পুরোপুরি ব্যাটিং পিচ। কিন্তু কথা হচ্ছে ইন্ডিয়া মোটামুটি সব পিচে ভালো বোলিং করতে পারে। কিন্তু যদি বারবার সেই একইভাবে বোলিং আর ফিল্ডিং খারাপ হয়, তখন আর ব্যাটিং করতে বা করা বৃথা মনে হয়। যাইহোক, এই ম্যাচে টস জিতেছিল ইন্ডিয়া এবং তারা আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। এটা ইন্ডিয়া ভালো একটা পদ্ধতি অবলম্বন করে। প্রায় তারা পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আর এমনিতেই ইন্ডিয়া পরে ব্যাটিং করতেই ভালোবাসে, কারণ টার্গেট তাদের কাছে ভালো লাগে, সেটা যতোবড়ই হোক না কেনো।

তবে ওয়েস্ট ইন্ডিজ একপ্রকার সমান পর্যায়ে আছে। বোলিং বা ব্যাটিং যাইহোক না কেনো একটা লেভেলে আছে। তবে ওয়েস্ট ইন্ডিজ আগে শুধু টি২০-তে বেস্ট ছিল। এখন সব ফরম্যাটে দারুণ ব্যাটিং করছে। ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভাল করেছিলো। পাওয়ার প্লে ওভারে দারুণ রান করেছিল, তবে একটা উইকেট যাওয়ার পরে পার্টনারশিপ ভেঙে যায় আর ওখানেই পরপর দুইজন আউট হওয়ার পরে রান একপ্রকার অনেকটাই চেপে গিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ স্পিন বলে ধরা খেয়ে গেছে, উইকেট চলে গিয়েছে ওখানেই। তবে লাস্ট পর্যায়ে একটু ভালো ব্যাটিং এর কারণে রান ১৭০ ক্রস করেছিলো। ইন্ডিয়া এক্ষেত্রে ভালো ব্যাটিং শুরু করেছিলো। তবে শ্রেয়াশ আইয়ার সেঞ্চুরি করে ফেলবে, এটা ভাবতে পারিনি। অসাধারণ ব্যাটিং ছিল। ১৪ ওভারে ম্যাচ বের করে দিয়েছিলো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png