ব্রকলি দিয়ে ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটা একটা ম্যান্ডেলা আর্ট এর সমন্বয়ে তৈরী করেছিলাম। তবে এটা একটা সাধারণ বিষয়ের উপর তৈরী করেছিলাম। এই আর্টটা করেছিলাম একটা সাধারণ সব্জির উপরে। ব্রকলি একটি পুষ্টিকর সবজি। এর আকৃতি অনেকটা ছোট গাছের মতো দেখতে। সবুজ রঙের ফুলের মতো অংশ এবং মোটা ডাঁটা একে প্রকৃতির এক সুন্দর সৃষ্টি করে তুলেছে। ব্রকলিকে আমার এই ম্যান্ডেলা আর্টের কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নিয়েছি, কারণ এটি প্রকৃতি, সবুজ, জীবন ও বেড়ে ওঠার প্রতীক।
আমার ইচ্ছা ছিল ব্রকলির স্বাভাবিক সৌন্দর্যের সঙ্গে ম্যান্ডেলা শিল্পের ঐতিহ্যবাহী নকশার একটি সুন্দর সংমিশ্রণ ঘটানো। প্রকৃতি চিরকাল শিল্পীদের অনুপ্রেরণার উৎস। ফুল, পাতা, গাছ কিংবা সবজি- প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যেই লুকিয়ে রয়েছে অসংখ্য সৃজনশীল সম্ভাবনা। যাইহোক, আশা করি এই অঙ্কন আপনাদের কাছে ভালো লাগবে।
🍂উপকরণ:🍂
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| কালার পেন |
| মোম রং |
| রাবার |
✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---
▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটা ব্রকলির দৃশ্য এঁকে নিয়েছিলাম। এরপর তাকে কেন্দ্র করে বৃত্ত এঁকে নিয়েছিলাম।
▶️দ্বিতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে বৃত্তের ভেতরে সব ধরণের ম্যান্ডেলা ডিজাইন তৈরী করে নিয়েছিলাম।
▶️তৃতীয় ধাপে- কালো কালার পেন এর কালী দিয়ে সমস্ত ম্যান্ডেলা ডিজাইন গাঢ় করে দিয়েছিলাম।
▶️চতুর্থ ধাপে- মোম রং দিয়ে ব্রকলির কালার দিয়ে অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |