অচেনা স্টেশনের যাত্রী ( পর্ব ১৭ )

in আমার বাংলা ব্লগ • yesterday
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000094786.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে নতুন গল্প "অচেনা স্টেশনের যাত্রী" এর ১৭ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর- ব্যাগটি ঠিক সেই ব্যাগ, যেটা সে ট্রেনে পেয়েছিল। লোকটি ধীরে ধীরে মুখ তুলল।অন্ধকারের মধ্যে দুটি চোখ জ্বলজ্বল করছে।তারপর সে বলল- এতদিন পরেও তুমি নিজের নামটা ভুলে যাওনি। অরিন্দম কাঁপতে কাঁপতে বলল- আপনি কে? লোকটি মৃদু হাসল- তুমি আমাকে অনেকবার দেখেছ। কোথায়? প্রতিবার যখন তোমার ঘড়ি ১১টা ৪৭ মিনিটে থেমেছে।অরিন্দমের মাথা ঘুরে গেল। লোকটি আবার বলল-তোমার বাবা তোমাকে সত্যিটা বলতে পারেনি। কোন সত্যি? লোকটি ছোট অরিন্দমের কাঁধে হাত রাখল। তুমি যে অরিন্দমকে নিজের শৈশব মনে করো...সে একটু থামল।

সে আসলে তোমার শৈশব নয়। অরিন্দমের মুখ শুকিয়ে গেল। লোকটি ধীরে ধীরে বলল- সে তোমার জায়গা নিয়েছিল। ঠিক সেই মুহূর্তে ছোট অরিন্দম চিৎকার করে উঠল- দৌড়াও! আর করিডরের সব দরজা একসঙ্গে খুলে গেল। প্রতিটি দরজার ভেতর থেকে একই কণ্ঠ ভেসে এল- অরিন্দম... অরিন্দম... অরিন্দম...। অরিন্দম বুঝতে পারল- এবার আর শুধু তার অতীতের রহস্য নয়। তার নিজের পরিচয়ই প্রশ্নের মুখে। আর সবচেয়ে ভয়ংকর ব্যাপার- সে জানে না, তার জীবনের কোন অংশটা সত্যি। করিডরের সব দরজা একসঙ্গে খুলে যাওয়ার পর অরিন্দমের মনে হলো, সে যেন কোনো স্টেশনে নয়- একটি বিশাল গোলকধাঁধার মধ্যে দাঁড়িয়ে আছে। চারদিকে দরজা, অসংখ্য দরজা।

প্রতিটি দরজার ওপাশে অন্ধকার। আর সেই অন্ধকারের ভেতর থেকে একই কণ্ঠ ভেসে আসছে- অরিন্দম... অরিন্দম... অরিন্দম...।কণ্ঠগুলো এক নয়। কখনও শিশুর কণ্ঠ, কখনও বৃদ্ধের, কখনও মহিলার, কখনও তার বাবার।কখনও তার নিজের কণ্ঠ, কিন্তু প্রত্যেকেই একই নাম ধরে ডাকছে। অরিন্দম পিছিয়ে গেল, তার সামনে দাঁড়িয়ে সেই লম্বা মানুষটি, কালো পোশাক।মুখ অন্ধকারে ঢাকা। তার এক হাত ছোট অরিন্দমের কাঁধে, অন্য হাতে সেই কালো ব্যাগ।রফিকুল কোথায়, অরিন্দম জানে না। ঘর ১৯-এর দরজাও আর দেখা যাচ্ছে না। শুধু লম্বা মানুষটি আর ছোট অরিন্দম। লোকটি বলল- এবার বুঝতে পারছ? অরিন্দম গলা শক্ত করে বলল- কী বুঝব? তুমি কে। আমি অরিন্দম সেন। লোকটি মৃদু হাসল-এটাই তোমার নাম।

হ্যাঁ। কিন্তু নাম আর পরিচয় এক জিনিস নয়। অরিন্দম চুপ করে রইল। লোকটি আবার বলল- তোমার জন্মের কথা মনে আছে? অরিন্দম উত্তর দিল- অবশ্যই। কোথায়? হাসপাতালে। কোন হাসপাতালে? অরিন্দম থেমে গেল, তার মনে পড়ছে না। সে এত বছর ধরে নিজের জন্মের গল্প শুনেছে, কিন্তু কখনও নিজে সেই ঘটনা মনে করতে পারেনি। লোকটি বলল- তোমার মায়ের মুখ মনে আছে? হ্যাঁ। শেষবার কখন দেখেছিলে? অরিন্দম চোখ বন্ধ করল।মায়ের মুখ ভেসে উঠল, কিন্তু সেই মুখের সঙ্গে আরেকটি মুখ মিশে গেল। একটি কুয়াশাচ্ছন্ন স্টেশন- বৃষ্টি, একটি ট্রেন। মা তাকে জড়িয়ে ধরে কাঁদছেন। অরিন্দম চোখ খুলে ফেলল- ১৭ অক্টোবর ২০০৪। লোকটি মাথা নাড়ল। ভালো। কিন্তু তার আগে? অরিন্দম নীরব। তার আগে তোমার জীবনের স্মৃতিগুলো কোথায়?...


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png