রোমাঞ্চকর জয় ভারতের!

in আমার বাংলা ব্লগ • 5 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000099685.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টি২০ ম্যাচ খেলা হয়েছে। এই খেলাটা মূলত নিউজিল্যান্ডের পিচে হচ্ছে। প্রায় অনেকদিন পরেই নিউজিল্যান্ড এর সাথে সিরিজ খেলা হচ্ছে। এই নতুন টিমের সাথে প্রথম এটা। তবে একটা বিষয় খুব খারাপ লাগলো, বৈভব ছেলেটার কোনো ম্যাচে খেলতে দিচ্ছে না। গত ম্যাচে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ এর সাথে প্রত্যেকটা ম্যাচে বসিয়ে রেখেছিলো। আবার এখন এই নিউজিল্যান্ডের সাথে সিরিজের একটাতেও নামাবে কিনা ঠিক নেই। কিন্তু এইভাবে বসিয়ে রাখলে ক্যারিয়ার নষ্ট হবে, তাছাড়া কিছু না। ৫ টা সিরিজের মধ্যে অন্তত ২ টো ম্যাচে নামানো উচিত। কিন্তু সবগুলোতে বসিয়ে রেখেছে।

যাইহোক, এই টিম ধীরে ধীরে ব্যাটিং এর দিকে ভাল মজবুত অবস্থানে চলে যাচ্ছে। কিন্তু বোলিং বিপর্যয় মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে। সেই আবার আগের অবস্থানে চলে যাচ্ছে ইন্ডিয়ার বোলিং লাইন। এইরকম পর্যায়ে গেলে ইন্ডিয়া আগে ব্যাটিং করলে সে যতো রান করুক না কেন, জিততে পারবে না। আগের একটি ম্যাচে ওইরকম ৩৫০ করেও জিততে পারেনি। যাইহোক, এই ম্যাচে ইন্ডিয়া আগে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। খেলাটা দুপুরের দিকে শুরু হয়েছিল। নিউজিল্যান্ড শুরু করেছিলো সুন্দরভাবে। ওপেন এর দিকে পাওয়ার প্লে ওভারে ভালোই রান তুলেছিল। নিউজিল্যান্ড এর কিছু ব্যাটসম্যান আছে ফাস্ট এবং মিডিল পজিশনে, দারুণ খেলে।

তবে ইন্ডিয়া যদি বোলিং লাইন একটু ঠিক রাখত, তাহলে এত রান করতে পারতো না। প্রত্যেকটা বোলার ১০ এর উপরে করে রান দিয়েছে। ভুবেনেশ্বর কুমারকে বহুদিন পরে মাঠে দেখা গেলো। কারণ লাস্ট ১-২ বছর ধরে তাকে টিম থেকে একপর্যায়ে ডাক বন্ধ করে দিয়েছিলো। হঠাৎ এখন আবার ডাক পড়েছে। এই ম্যাচে বোলিং তো খুবই খারাপ হয়েছে বলা যায়, কারণ ৪ ওভারে ৫০ এর উপরে রান দিয়েছে। তবে নিউজিল্যান্ড এর লাস্ট এর দিকে একজন ৮০ রানের যে দুরন্ত ইনিংস খেলল, তাতে রান ২০০ পার হয়ে গেছে। ইন্ডিয়া এক্ষেত্রে আবার ব্যাটিং সুন্দর করেছিলো। সন্জু বিগত কয়েকটা ম্যাচে ভাল ব্যাটিং করে যাচ্ছে। প্রায় সাড়ে ৪০০ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলা হয়েছে ৪০ ওভারে। এইরকম ম্যাচ দেখতেও ভালো লাগে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png