অচেনা স্টেশনের যাত্রী ( পর্ব ১১ )

in আমার বাংলা ব্লগ • 11 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000094786.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে নতুন গল্প "অচেনা স্টেশনের যাত্রী" এর ১১ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর- অরিন্দম চোখ খুলে চেয়ারে বসে আছে। তার কপাল ঘামে ভিজে গেছে এবং সে কয়েক মুহূর্ত বুঝতে পারল না কোথায় আছে।তারপর দরজার দিকে তাকাল, দরজাটি বন্ধ। কিন্তু দরজার ওপাশ থেকে এবার কোনো শব্দ নেই।অরিন্দম উঠে দাঁড়াল, সে দরজার কাছে গিয়ে কান পাতল, কিন্তু নিস্তব্ধতা। সে ধীরে ধীরে হাতল ঘুরাল এবং দরজা খুলে গেল। বাইরে আবার সেই প্ল্যাটফর্ম, কুয়াশা, ম্লান আলো, দূরে একটি বেঞ্চ।আর বেঞ্চের ওপর বসে আছে সেই ছোট ছেলেটি।হাতে লাল খেলনা ট্রেন, অরিন্দম ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। তুমি... আমার ছোটবেলার আমি?

ছেলেটি মাথা নাড়ল- হ্যাঁ। কিন্তু তুমি এখানে কেন? ছেলেটি কিছুক্ষণ চুপ করে রইল।তারপর বলল- কারণ আমি এখান থেকে বেরোতে পারিনি। অরিন্দমের বুক কেঁপে উঠল- তাহলে আমি? তুমি বেরিয়ে গিয়েছিলে কীভাবে? ছেলেটি তার দিকে তাকিয়ে বলল- তুমি আমাকে রেখে গিয়েছিলে। অরিন্দম স্তব্ধ, আমি তোমাকে রেখে গিয়েছিলাম? ছেলেটি মাথা নাড়ল- সেদিন রাতে যখন ট্রেন আবার চলতে শুরু করেছিল, তুমি একা ফিরে গিয়েছিলে। কিন্তু তুমি? আমি তখনও এই স্টেশনে ছিলাম। অরিন্দম কিছুই বুঝতে পারছে না।একই সময়ে দুজন অরিন্দম কীভাবে থাকতে পারে? ছেলেটি মৃদু হাসল- তুমি তো জানো না, এই স্টেশনে সময় একভাবে চলে না। অরিন্দম চারদিকে তাকাল, এই স্টেশনটা আসলে কী?

ছেলেটি উত্তর দিল না, বরং নিজের খেলনা ট্রেনটি অরিন্দমের হাতে দিয়ে বলল- এটা রাখো। অরিন্দম খেলনাটি হাতে নিল। সঙ্গে সঙ্গে তার চোখের সামনে আবার একটি দৃশ্য ভেসে উঠল।
রাত, ট্রেনের কামরা, অরিন্দমকে কোলে নিয়ে দৌড়াচ্ছেন, পেছনে মা। রফিকুল দরজার সামনে দাঁড়িয়ে- মাধববাবু, আপনি ভুল করছেন। বাবা চিৎকার করে বলছেন- আমার ছেলেকে ছেড়ে দাও! রফিকুল বলল- আপনার ছেলে তো ইতিমধ্যে চলে গেছে। বাবা থেমে গেলেন- কী? রফিকুল ধীরে ধীরে অরিন্দমের দিকে তাকাল। আপনি যাকে ধরে আছেন, সে আপনার ছেলে নয়।মা চিৎকার করে উঠলেন- মিথ্যে! তারপর রফিকুল পকেট থেকে একটি পকেট ঘড়ি বের করল। ঘড়িতে- ১১:৪৭। সে বলল- সময় হয়ে গেছে।

অরিন্দম হঠাৎ খেলনাটি ফেলে দিল। না! ছেলেটি শান্তভাবে বলল- এখনও মনে পড়েনি?কী? কেন তোমার বাবা তোমাকে চিনতে পারেননি। অরিন্দম তার দিকে তাকিয়ে রইল। ছেলেটি বলল- কারণ তুমি তখন থেকেই বদলে গিয়েছিলে। কে আমাকে বদলেছিল? ছেলেটি এবার প্রথমবারের মতো ভয় পেয়ে গেল। সে চারপাশে তাকাল- ওর নাম এখানে বলা যায় না। কার নাম? যে মানুষটা স্টেশন চালায়। অরিন্দম অবাক হলো। স্টেশন মাস্টার? ছেলেটি মাথা নাড়ল- স্টেশন মাস্টার নয়।তাহলে? ছেলেটি খুব নিচু গলায় বলল- যে স্টেশন বানিয়েছিল।....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png