অচেনা স্টেশনের যাত্রী ( পর্ব ১৩ )

in আমার বাংলা ব্লগ • 23 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000094786.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে নতুন গল্প "অচেনা স্টেশনের যাত্রী" এর ১৩ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর- আর তাদের পাশে দাঁড়িয়ে আছে বর্তমানের অরিন্দম- একই মুখ, একই বয়স, একই পোশাক। কিন্তু ছবির তারিখ- ১৭ অক্টোবর ২০০৪।অরিন্দমের হাত থেকে ছবিটি পড়ে গেল। রফিকুল শান্ত গলায় বলল- এখন বুঝতে পারছ কেন তোমার স্মৃতি মুছে ফেলা হয়েছিল? অরিন্দম কোনো উত্তর দিতে পারল না। রফিকুল আবার বলল- কারণ তুমি ২০০৪ সালে নিখোঁজ হওনি। তুমি...সে একটু থামল। তুমি ২০০৪ সাল থেকেই দুজন। দূরে দাঁড়িয়ে থাকা ছোট অরিন্দম হঠাৎ কান্না শুরু করল। আর সেই মুহূর্তে স্টেশনের সমস্ত ঘড়ি একসঙ্গে চলতে শুরু করল- টিক...টিক...টিক...।

সব কাঁটা এসে থামল- ১১টা ৫২ মিনিটে। রফিকুল অরিন্দমের দিকে তাকিয়ে বলল- আর এখন তোমাকে ঠিক করতে হবে তোমাদের মধ্যে কে আসল। তোমাদের মধ্যে কে আসল? রফিকুলের প্রশ্নটি অরিন্দমের কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগল। কে আসল? সে ধীরে ধীরে নিজের দিকে তাকাল। তারপর প্ল্যাটফর্মের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা আট বছরের ছেলেটির দিকে। দুজনের মুখ একই, চোখ একই।এমনকি ভ্রুর ওপর ছোট্ট যে দাগটি অরিন্দমের নিজের মুখে আছে, সেটিও ছেলেটির মুখে দেখা যাচ্ছে। কিন্তু একজনের বয়স আট বছর। আর অন্যজনের প্রায় তিরিশ। অরিন্দমের মাথা ঘুরে উঠল- এটা সম্ভব নয়। রফিকুল শান্তভাবে বলল- এই স্টেশনে অসম্ভব বলে কিছু নেই।

আমি মানুষ, সেটা তুমি জানো। আর ও? রফিকুল ছোট অরিন্দমের দিকে তাকাল- ও-ও জানে। ছোট ছেলেটি মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল। অরিন্দম তার দিকে এগিয়ে গেল। তুমি কি সত্যিই আমি? ছেলেটি মুখ তুলল- তুমি যদি আমি হও, তাহলে আমি কে? অরিন্দম কোনো উত্তর দিতে পারল না।ছেলেটি আবার বলল- তুমি কি মনে করতে পারো ২০০৪ সালের ১৭ অক্টোবর রাতের শেষ মুহূর্তটা? অরিন্দম চোখ বন্ধ করল, মাথার ভেতর অস্পষ্ট কিছু ছবি ভেসে উঠল- বৃষ্টি, ট্রেন। তার মা কাঁদছেন, বাবা তাকে নিয়ে দৌড়াচ্ছেন। রফিকুল দরজার কাছে দাঁড়িয়ে। তারপর অন্ধকার। না, অরিন্দম বলল। আমি পুরোটা মনে করতে পারি না। ছেলেটি বলল- কারণ তোমার কাছ থেকে সেই রাতটা নিয়ে নেওয়া হয়েছে। কে নিয়েছে? ছেলেটি রফিকুলের দিকে তাকাল।

রফিকুল কোনো কথা বলল না। হঠাৎ প্ল্যাটফর্মের ওপর থাকা পুরনো লাউডস্পিকার থেকে শব্দ হলো- কড়ড়ড়...তারপর একটি ভাঙা কণ্ঠস্বর- ১৭ নম্বর প্ল্যাটফর্মের যাত্রীদের জানানো যাচ্ছে... অরিন্দম তাকিয়ে রইল- ট্রেনটি...শব্দটা কেটে গেল। তারপর আবার- শেষবারের মতো...তারপর সম্পূর্ণ নীরবতা। রফিকুল বলল- সময় খুব কম।কিসের সময়? তোমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। কোথায়? তোমার নিজের সময়ে। অরিন্দম অবাক হয়ে তাকাল। আমার নিজের সময়? হ্যাঁ। এখন কোন বছর? রফিকুল কিছু বলল না। অরিন্দম আবার জিজ্ঞেস করল- এখন কোন বছর? রফিকুল ধীরে ধীরে বলল- এই স্টেশনে বছর বলে কিছু নেই। অরিন্দমের শরীর শীতল হয়ে গেল।....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

📢 Only a few days remain — exclusive bonuses are waiting for you!

Steemit airdrop rewards just dropped, and it’s time to secure the bag! y'all crushed it out there, and your rewards are officially locked and loaded.

More detail on portal:
https://t.co/Si2QhdDTyi

May it be one of the first of many in a positive rapidly progress milestones 🧡

STOP SPAM!

CUENTA FALSA⚠️