একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ • 6 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। গতকাল একটা প্রাকৃতিক দৃশ্যের উপরে আর্ট করেছিলাম। যদিও এটা একটু অন্যরকম। মূলত প্রাকৃতিক দৃশ্যের আর্ট যেকোনো প্রকারের হতে পারে। যাইহোক, প্রকৃতি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। নীল আকাশ, সবুজ গাছপালা, রোদ ঝলমলে পরিবেশ, শান্ত জলাশয় আর পাখির কলকাকলি- সব মিলিয়ে প্রকৃতি যেন এক অপূর্ব শিল্পকর্ম, যা প্রতিনিয়ত আমাদের মুগ্ধ করে। এই আর্ট-এ রয়েছে একটি সুন্দর গ্রামীণ পরিবেশ। ছবির একদিকে দাঁড়িয়ে আছে সবুজ পাতায় ভরা একটি বড় গাছ, অন্যদিকে রয়েছে লালচে-কমলা রঙের ছাদের একটি ছোট্ট বাড়ি।

নীল আকাশের বুকে জ্বলজ্বল করছে সূর্য, আর কয়েকটি পাখি ডানা মেলে উড়ে চলেছে দূর আকাশে। ছবির মাঝখানে রয়েছে সবুজ ঘাসে ঢাকা এক টুকরো জমি। তার ঠিক নিচেই রয়েছে একটি নীল জলাশয়। সেই জলাশয়ে সাঁতার কাটছে একটি মা হাঁস ও তার দুটি ছোট্ট ছানা। জলের দুপাশে ফুটে রয়েছে গোলাপি পদ্মফুল, আর জলের বুকে ভেসে আছে কয়েকটি সবুজ শাপলা পাতা। এখানে বড় সবুজ গাছটি ছবির অন্যতম আকর্ষণ হিসেবে তৈরী করেছিলাম।

1000094399.jpg

🍂উপকরণ:🍂

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000094413.jpg
▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে উপরের বর্ননা অনুযায়ী প্রাকৃতিক দৃশ্যের সব বিষয় এঁকে নিয়েছিলাম।
1000094410.jpg
▶️দ্বিতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে আঁকার পরে কালার পেন দিয়ে আরো ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।
1000094407.jpg
▶️তৃতীয় ধাপে- মোম রং দিয়ে আকাশ, বাড়ি এবং গাছের দৃশ্যে কালার করে দিয়েছিলাম।
1000094404.jpg
▶️চতুর্থ ধাপে- একইভাবে মোম রং দিয়ে বাদবাকি বিষয়ে কালার দিয়ে অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Qué bonito detalle el de la mamá pato con los dos patitos nadando entre los lotos, eso le da vida a la escena. Lo que aprendí es que el paso a paso con fotos reales vale más que mil palabras. ¿Cuánto tiempo te llevó terminar la parte del árbol grande?