একটা বার্গারের ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ • 16 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটা একটা ম্যান্ডেলা আর্ট এর সমন্বয়ে তৈরী করেছিলাম। তবে এটা একটা সাধারণ বিষয়ের উপর তৈরী করেছিলাম। তবে আমাদের চারপাশের সাধারণ জিনিসগুলোকেও কল্পনা ও রঙের সাহায্যে অসাধারণ করে তোলা যায়। কখনও প্রকৃতি, কখনও ফুল-পাতা, আবার কখনও দৈনন্দিন জীবনের পরিচিত কোনো বস্তু হয়ে ওঠে শিল্পের অনুপ্রেরণা। আমার তৈরি বার্গার ম্যান্ডেলা আর্ট ঠিক তেমনই একটি ছোট্ট সৃজনশীল প্রচেষ্টা, যেখানে পরিচিত একটি খাবারকে ম্যান্ডেলা নকশার সঙ্গে মিলিয়ে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।

ম্যান্ডেলা আর্ট মূলত বৃত্তাকার নকশা, পুনরাবৃত্ত আকৃতি, সূক্ষ্ম রেখা এবং বিভিন্ন জ্যামিতিক ও অলংকারধর্মী প্যাটার্নের সমন্বয়ে তৈরি হয়। এই ধরনের শিল্পকর্মে একই রকম নকশা বারবার সাজিয়ে একটি সুন্দর ভারসাম্যপূর্ণ রূপ তৈরি করা যায়। এই আর্ট-এ ম্যান্ডেলার একেবারে মাঝখানে রয়েছে একটি রঙিন বার্গার। তার চারপাশে বৃত্তাকারে সাজানো হয়েছে বিভিন্ন ফুলের পাপড়ির মতো নকশা, ছোট ছোট রেখা এবং অলংকারধর্মী আকৃতি। এই শিল্পকর্মের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো মাঝখানের বার্গারটি। এতে কয়েকটি আলাদা রঙ ব্যবহার করেছি, যাতে বার্গারের বিভিন্ন উপাদান স্পষ্টভাবে ফুটে ওঠে।

1000095178.jpg

🍂উপকরণ:🍂

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000095189.jpg
▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটা বার্গার এর চিত্র ভালো করে অঙ্কন করে নিয়েছিলাম। এরপর তাকে কেন্দ্র করে চারপাশে বিভিন্ন ধরণের প্যাটার্ন এর ডিজাইন তৈরী করে নিয়েছিলাম।
1000095187.jpg
▶️দ্বিতীয় ধাপে- কালার পেন এর মাধ্যমে কালী দিয়ে বিভিন্ন ম্যান্ডেলা ডিজাইন গাঢ় করে তুলেছিলাম।
1000095181.jpg
▶️তৃতীয় ধাপে- একইভাবে কালার পেন এর মাধ্যমে বাকি ডিজাইন এবং বার্গার এর ডিজাইনে কালার করে দিয়েছিলাম।
1000095184.jpg
▶️চতুর্থ ধাপে- মোম রং দিয়ে বার্গারে কালার করে দিয়েছিলাম আর অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

El detalle de poner la hamburguesa justo en el centro del mandala y repetir las formas alrededor es lo que hace que funcione, sin vueltas. Lo que aprendí es que cualquier cosa cotidiana se vuelve arte cuando le das orden y simetría. ¿El color del pan lo trabajaste con cera o con el color pen?

I think an emblem like this could replace the "McDonald's" sign on these fast-food restaurants :)