বিশ্বরেকর্ড গিলের!

in আমার বাংলা ব্লগ • 2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000096317.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচ হয়েছে। এর আগের একটি ম্যাচে দারুণ ব্যাটিং করে ম্যাচ নিজেদের করে নিয়েছিলো। পরের ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ এর জন্য গুরুত্বপূর্ন ছিল, কারণ এটা জিতলে একটা লড়াই করার মতো শক্তি পাবে। কিন্তু আসলে মূলত ইন্ডিয়ার ব্যাটিং লাইন বর্তমানে অনেক উন্নত হয়ে গেছে। ফলে ইন্ডিয়া টার্গেট খেললে সেই ম্যাচে ঝড় উঠবে। তবে মাঝে ইন্ডিয়ার বোলিং লাইন বেশ ভালো হয়েছিল, আবার খারাপ হয়ে গেছে। কিন্তু ব্যাটিং আবারো ভালো পজিশন হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে, বাকি যে দুইজনের বোলিং হিসেবে নিয়েছে, তাদের পারফরম্যান্স জিরো বলা যায়।

কোনো ম্যাচে উন্নতির লক্ষণ নেই। যাইহোক, ইন্ডিয়া এই ম্যাচেও টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। গিলের অধিনায়ক আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে। তবে বোলিং আর ফিল্ডিং এর দিকে তার আরো গুরুত্ব দেওয়া উচিত, কারণ অধিনায়ক একটু কড়া নাহলে ম্যাচে ভাল ফলাফল আসে না। ইন্ডিয়া ব্যাটিং ভাল করলেও প্রতিপক্ষ যেভাবে রান করছে, তাতে বিশ্বকাপে সমস্যা হতে পারে। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাটিং অসাধারণ শুরু করেছিলো। আর করবেই না কেনো, কারণ বোলিং আর ফিল্ডিং এর যা অবস্থা। প্রথমে নতুন বলে হার্ড বল হবে আর সেই সাথে পেচ, কিন্তু সেইরকম কোনো লক্ষণ নেই বোলিং এর দিকে। যদিও প্রথমে একজন বেশিক্ষণ খেলতে পারেনি।

আরেকজন সেঞ্চুরি করে বেরিয়ে গেছিল। অর্থাৎ বলা যায়, পরপর একজন ছাড়া ৩ জন সেঞ্চুরি করে বেরিয়ে গেছে। একপ্রকার বলা যায়, রানের বন্যা হয়েছে ওইদিন। তবে ওয়েস্ট ইন্ডিজ যে ৪০০ রান করে ফেলবে এটা মেনে নেওয়া যায়নি। কারণ ৪০০ রান আসলেই কিন্তু চেজ করা অনেক কঠিন। তবে ইন্ডিয়া শুরুটা এত সুন্দর করেছিলো যে, মনে হচ্ছিলো ৪০০ রান কোনো ব্যাপারেই না। কারণ পিচে যদি রোহিত আর গিল টিকে থাকে, তাহলে এই রান তুড়ি মেরে উঠে যাবে। আসলে হয়েছিলো তাই, রোহিত যে এইরকম ব্যাটিং উপহার দেবে, ভাবতে পারিনি। কারণ রোহিত এর পারফরম্যান্স অনেকটাই পড়ে গেছে।

দুজনেই ২০০ রানের পার্টনারশিপ করে দিয়েছিলো। তবে রোহিত সেঞ্চুরি করে আউট হয়ে গেলেও গিল থেমে থাকেনি। সে নিজেকে স্থির রেখে খেলে গেছে। গিল একপ্রকার বিশ্বরেকর্ড করে ফেলেছে। সচিন এদের সবাইকেই পেছনে ফেলে দিয়েছে। রানের গড় অনুপাতে। যদিও এখনও পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ম্যাচে রোহিত এর সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির রেকর্ড রয়েছে। ওটা ভাঙতে গেলে অনেকটাই কষ্ট হবে। তবে একটা বিষয় ভালো লাগলো যে, ইন্ডিয়ার প্লেয়ার নিজেদের রেকর্ড গড়ে ফেলেছে। বাইরের কেউ আশা করা যায়, এইসব রেকর্ড ভাঙতে পারবে না।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png