গিল-কোহলির বিধ্বংসী সেঞ্চুরি!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজ এর সাথে প্রথম ওয়ানডে ম্যাচ খেলা ছিল। প্রায় বলতে গেলে অনেকদিন পরেই খেলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এর সাথে। বিশ্বকাপের পরের থেকে তেমন বেশি একটা সিরিজ খেলা হয়নি। আর এখন যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ, তাই এখন এটার উপরেই বেশি জোর দেওয়া হচ্ছে। এখন বেশিই ৫০ ওভার আর ২০ ওভারের মধ্যে খেলতে দেখা যাবে। তবে এখানে একটি বিষয় হলো, এর আগে যখন লাস্ট ওয়ানডে ম্যাচ খেলা হয়েছিলো, সেখানে রোহিত এর শেষ ম্যাচ ছিল বলে একটা ঘোষণা বেরিয়েছিলো। যদিও সেটা সঠিক ছিল, তবে অফিসিয়ালি ছিল না।
এই ম্যাচেও দেখলাম খেলেছে। তবে এইবার এটা বোঝা যাচ্ছে যে, রোহিত পুরো বিশ্বকাপ খেলেই অফিসিয়ালি অবসর নেবে। যাইহোক, তাও কালজয়ী প্লেয়ার হিসেবে একটা ভালো পারফরম্যান্স যদি বিশ্বকাপে দেখিয়ে দিতে পারে, তাহলে তার ক্রিকেট জীবনে একটা স্মরণীয় বিষয় হিসেবে থাকবে। রোহিত তা ক্রিকেট নিয়ে বর্তমানে তেমন চর্চা করে না। এই খেলাটা ইন্ডিয়ার পিচে হয়েছিলো। মোটামুটি দুইজন নতুন প্লেয়ার ছাড়া বাকি সবাই পুরোনো প্লেয়ার ছিল। টস জিতেছিল ইন্ডিয়া আর তারা আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। ওয়েস্ট ইন্ডিজ এর প্লেয়ার সবাই আগের আর বর্তমান টিম হিসেবে তারা ৫০ ওভারের ম্যাচে আবারো আগের ফর্মে ফিরে এসেছে।
যাইহোক, ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাটিং হিসেবে শুরুটা খারাপ করেনি। ভালোই করেছিলো। এদিকে ইন্ডিয়া বোলিং শুরুতেই খারাপ আর সেই সাথে ফিল্ডিং ছিল মারাত্মক খারাপ। বুঝলাম না, এদের ফিল্ডিং এত খারাপ কেনো হয়। ফিল্ডিং এর কোচ না বদল করলে মনে হয় আর ঠিক হবে না। ওপেন পজিশনে ভালো একটা পার্টনারশিপ গড়ে তুলেছিল। তারপর আবার কয়েকজন এর গ্যাপ গেলেও একজন ভালোই ব্যাটিং করেছিলো। মোট কথা বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজ এর রান একটা ধাপে বেশি উঠেছে ওপেন পজিশন এর দিক থেকে। তারপর একটু একটু করে রান যা উঠেছিল, তা খারাপ ছিল না। প্রায় ৩০০ রান ছুঁই ছুঁই, তবে ইন্ডিয়ার কাছে একপ্রকার বলতে গেলে এই রান চেজ করার ক্ষেত্রে তেমন বড়ো বিষয় না।
ইন্ডিয়া শুরুটা ভালোই করেছিলো অর্থাৎ রোহিত ভালোই শুরু করেছিলো। তবে আফসোস যে, রোহিত শুরু ভালো করলেও শেষের দিকে সেভাবে আর ভালো কিছু হচ্ছে না। রোহিত এর আসলে বর্তমানে ফিটনেস এর একটু সমস্যা আছে, তারপরেও যেভাবে ব্যাটিং করছে, তাতে টিকে গেলে ভালোই একটা স্কোর আশা করা যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালোই ব্যাটিং করে হিসেবে। তবে বেস্ট ব্যাটিং হয়েছে এই ম্যাচে অর্থাৎ গিল আর কোহলি এর পার্টনারশিপ ছিল সবথেকে বেশি গুরুত্বপূর্ন। দুজনেই ক্লাসিক খেলে ম্যাচ একপ্রকার বের করে দিয়েছিলো। দুইজনের পার্টনারশিপ কমপক্ষে ২৪০ এর উপরে ছিল। এইরকম ব্যাটিং দরকার মূলত।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





