দুর্বল শরীরে পুজোর কেনাকাটা
নমস্কার বন্ধুরা,
বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব দোরগোড়ায়। চারপাশে সাজ সাজ রব। বিগত চার দিন ডায়েরিয়া আর স্যালাইনের চক্করে বিছানায় শয্যাশায়ী থাকার পর শরীরটা একটু সোজা হয়েছে। দুর্বলতা পুরোপুরি কাটেনি তার মধ্যে আজ বিকেলে জোর করে বেরিয়ে পড়লাম পুজোর বাজার করার উদ্দেশ্যে। দূরে কোথাও যেতে পারবো না তাই কাছে পিঠেই চলে গেলাম। ভেবেছিলাম ঝটপট পছন্দ করে কিনে আসব, কিন্তু সেই পরিকল্পনায় সফল হলাম না। সপ্তাহের মাঝে দোকানে ঢুকে মানুষ জনের ভিড় দেখে অবাক। দুর্বল শরীর নিয়ে কেনাকাটা করা যে কতটা ধৈর্যের পরীক্ষা, তা ধীরে ধীরে বুঝলাম। জোরে হাঁটতে পারছিলাম না, জানতাম এমন কিছু হবে তাই দিদিকে সাথে নিয়ে গেছিলাম। একটা একটা করে হ্যাঙ্গার সরানো, কাপড় বোঝা, মানানসই রঙ মেলানো সবই কষ্টকর। তিন চারটে জামাকাপড় নিয়ে ট্রায়াল রুমে গেলাম। সবই ছোটো।
আবার শুরু করলাম। এপাশ ওপাশ ঘুরে, পছন্দ হলোনা, পরের দোকানে গেলাম। এমন করতে করতে পুরো দুটো ঘণ্টা সময় চলে গেলো। কিন্তু সেই দীর্ঘ সময়ের পরিশ্রমে আমার ঝুলিতে পছন্দ সই জমা মাত্র একটি। অবশ্য কুর্তাটি পেয়েও আমার মন খুশি। কাপড়টা আরামদায়ক, রঙ টাও বেশ মানানসই।
অনেক চেষ্টার পরেও যখন আর পছন্দ কিংবা ফিটিং হলোনা অগত্যা বাড়ি ফেরার দিকে মন দিলাম এমনিও শরীর আর চলছিল না। মনে মনে ভাবলাম, শরীরটা পুরোপুরি চাঙ্গা হয়ে উঠুক। অন্তত দুটো ভালো প্যান্ট আর এক জামা কেনা বাকি আছে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS





