মন খারাপের কলকাতা ফেরা

in আমার বাংলা ব্লগ • 3 days ago

নমস্কার বন্ধুরা,

কলকাতা ফিরলাম। তবে যাওয়ার মতো দিনে নয়, রাতের ট্রেনে টিকিট ছিল। দিনের বেলায় পৌঁছলে সারাদিন ট্রেনে ঘুমিয়েও বাড়ি পৌছে দুর্বল মনে হয়। রাতে আধো আধো ঘুমিয়ে পুরো রাস্তা কাটিয়ে দেওয়া যায়। উত্তরবঙ্গে এবার অল্প শীত পড়ে গেছে। স্টেশন যাওয়ার জন্য আমি বেশ কিছুটা সময় হাতে রেখেই বেরিয়েছিলাম, শেষ মুহূর্তে স্টেশনে দৌড়াদৌড়ি করতে ভালো লাগেনা মোটেই। আগে বেরিয়ে লাভই পেলাম, গাড়ির জন্য অনেক অপেক্ষা করতে হলেও হাতে প্রচুর সময়। স্টেশনে প্রায় ঘণ্টা দেড়েক আগেই পৌঁছেছি। ট্রেন সময়মতো এসে দাঁড়ালো। নিজের কামরা খুঁজে উঠে পড়লাম।

1000329519.jpg

কামরায় উঠেই বসে পড়লাম। আমার যথারীতিই আপার বার্থ। জিনিসপত্র বলতে পিঠের ব্যাগ, সেটাকে তুলে দিয়ে কিছুক্ষন পরে আমিও নিজের উপরের সিটে উঠে পড়লাম। গত কয়েক দিন ধরে পিঠের পুরনো সেই ব্যথাটা নতুন করে মাথাচাড়া দিয়েছে। ট্রেনের হালকা দুলুনিতে শরীর এলিয়ে দিলাম। উপরের সিটটা যেন নিজের ছোট্ট দ্বীপ। বাইরে রাতের অন্ধকারে পথ পেরিয়ে চলেছি। ভোরবেলাতেই ট্রেন হাওড়া স্টেশন ঢুকবে, নেমেই চারপাশে দৈনন্দিন ব্যস্ততার দেখবো। তাই ভোর হওয়ার আগেই কয়েক ঘণ্টার ঘুম খুবই জরুরি। চাদরটা গলা অবধি টেনে নিলাম।

ভোরে যখন ঘুম ভাঙলো তখন হাওড়া স্টেশনের অল্প দূরে দাঁড়িয়ে আছি। চোখে মুখে জলের ঝাপটা দিচ্ছি এমন সময় ট্রেন ধীরে ধীরে ছেড়ে দিলো। ভোরের ঘুমটা ঠিক ভাঙেনি তার আগেই আলো ঝলমলে স্টেশনে ঢুকে পড়েছি। আর স্বাগত হয়েছে মাথায় "অর্ণব" কে ঘিরেই।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png