৩০ তারিখ মধ্যরাতের ভোগান্তি

in আমার বাংলা ব্লগ • yesterday

নমস্কার বন্ধুরা,

বিগত চারটে দিন আক্ষরিক অর্থে বিছানায় শয্যাশায়ী হয়ে কাটল। মূলত সেই দুপুরের কান্ডের পরের ঘটনা গুলো বলি। ক্লায়েন্ট অফিসে থাকাকালীন স্কুটার স্টার্ট নেওয়ায় মনে কিছুটা সাহস ফিরেছিল। তাই স্কুটার সেখানে রেখে বাকি কটা ক্লায়েন্টদের কাজ করে ফিরলাম। ৩০ তারিখ একটু দেরিতে বেরোলাম। ফাঁকা রাস্তা। ধীরে ধীরে স্কুটার চালাচ্ছি, বুকের ভেতর অনবরত দুরুদুরু, এই বুঝি আবার থেকে গেলো! ভয়ে গাড়ির গতি কখনই ৪৫ কিমির ওপরে উঠতে দিইনি। কিন্তু যে ভয় মাথায় ঘুরছিল, সেটাই হলো। ঘড়ির কাঁটায় তখন রাত এগারোটা পেরিয়ে গেছে।

1000299327.jpg

বাড়ি পৌঁছানোর মাত্র আড়াই কিলোমিটারের বাকি, ঠিক তখনই স্কুটার থেমে গেল। রাস্তার পাশে দাঁড় হয়ে পাড়ার মেকানিককে ফোন করলাম, যদি সে অন্তত লোহাটাকে টেনে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারে। সেও দোকান বন্ধ করেছে। উপায় নেই, কিছুটা অসহায়তা নিয়ে অপেক্ষা শুরু করলাম, যদি ইঞ্জিন ঠান্ডা হয়ে ফের স্টার্ট নেয়। কিন্তু না, প্রায় আধা ঘণ্টা দেরিতে থাকার পরেও কোনো লাভ হলো না। সেলফ, কিক সবেতেই ব্যর্থতা। অগত্যা স্কুটার ঠেলতে শুরু করে দিলাম। ক্লান্ত শরীরে লোহার বোঝা ঠেলে যখন বাড়ির দরজায় পৌঁছালাম, তখন রাত সাড়ে বারোটা। সারা শরীর তখন ঘেমে একাকার, পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকার মতো শক্তি নেই।

1000299326.jpg

স্কুটারটাকে গ্যারেজ করলাম। ঘরে ঢুকে কোনোমতে স্নান সেরে বিছানায় শুয়ে পড়লাম। বিপত্তির আসল রূপ দেখা দিল ভোর চারটে থেকে। হঠাৎ করেই পেট খারাপ। সারারাত বহুবার উঠতে হয়েছে, এমনকি দিনের আলোতেও কতবার উঠেছি তার হিসেব নেই। পরদিন অর্থাৎ পয়লা অক্টোবর যখন ঘুম ভাঙলো তখন দুপুর তিনটে বেজে গেছে। সারা শরীরে তীব্র ব্যথা। পিসে দেখেই জানিয়ে দিল ডায়রিয়া হয়েছে। পথ্য আর স্যালাইন পেলাম, সেগুলো নিয়ে বিছানায় বন্দি। আজ চার দিন পরে শরীর কিছুটা সুস্থ, কিছুটা পায়ে বল ফিরে পেয়েছি।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png