হেমন্তে রবীন্দ্র সরোবর
নমস্কার বন্ধুরা,
আজ রবীন্দ্র সরোবরের ক্লায়েন্টের কাছে গেছিলাম। তবে আগের দিনের মতো আজ কোনো বিজয়া ভোজ ছিল না। সেখানে বিজয়ার খাওয়া দাওয়া কদিন পরে। সত্যি বলতে, আজ কাজের চাপ ছিল না বললেই চলে। উৎসবের রেশ কাটিয়ে সবাই গা ঝাড়া দিচ্ছে, ফলে আজ টুকটাক হিসেবনিকেশ আর কথাবার্তাতেই কাজ মিটে গেল। কাজ নেই ক্লায়েন্ট অফিসে থেকেও লাভ নেই, তাই বেরিয়ে পড়লাম। দুপুরে হয়ে গেছিল তাই দুপুরের খাওয়া সেরে নিলাম। পেট পুজো হবার পরে রবীন্দ্র সরোবর হাতছানি দিচ্ছিলো। এমন একটা চমৎকার দুপুরে সোজা বাড়ি ফিরে যাওয়াটা রীতিমতো অন্যায় হবে ভেবে সেদিকেই হেঁটে গেলাম। রাস্তা ছেড়ে সরোবরের ভেতরে ঢুকে পড়লাম। আহা! ভেতরে ট্রাফিকের আওয়াজ নিমেষেই উধাও। সরোবরের পুরো চত্বরটা ঘন সবুজ।
হেমন্তের নরম রোদ সবুজ পাতার ফাঁক গলে মাটিতে আঁকিবুঁকি কাটছে। ঠান্ডা ছায়ায় শরীর জুড়িয়ে যায়। আস্তে আস্তে এগিয়ে গেলাম। চোখের সামনে ভেসে উঠলো, সবুজ আর নীলের এক নিখুঁত মেলবন্ধন। মাথার ওপর হেমন্তের ভাঙা মেঘেদের মাঝে স্বচ্ছ নীল আকাশ, আর চোখের সামনে সরোবরের অথৈ জল। হালকা বাতাসে জলের ওপর তৈরি হয়েছে ছোট ছোট ঢেউ, রোদের আলোয় সেগুলো চকচক করছে।
জলের মৃদু ঢেউ পাড়ে লেগে ছলাৎ শব্দে নাচছিল। অল্প সময় একটা ছায়া দেখেই বসে থাকলাম। কি যে সুখ! ঘাড়ের বেদনা কিছুটা অনুভূত হচ্ছিল। সবকিছুর সাথে গাছে গাছে পাখির ডাক পরিবেশ আরও স্নিগ্ধ করে তুলছিল।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟