দুপুরের রবীন্দ্র সরোবর

in আমার বাংলা ব্লগ • 2 months ago

নমস্কার বন্ধুরা,

টানা এক সপ্তাহ চার দেওয়ালের মধ্যে কাটানোর পর আজ অবশেষে কাজে বেরোলাম। শরীরের দুর্বলতা এখনও কাটেনি। তবে কোলকাতার আকাশে এখন শরতের নীল আর পেজা তুলো ভেসে বেড়াচ্ছে।রোদেও আর সেই তীব্র জ্বালা নেই, বরং রয়েছে এক স্নিগ্ধতা। ঘর থেকে বেরিয়ে তেমন বিশেষ কষ্ট হয়নি। আমার দিনের প্রথম গন্তব্য ছিল ডালহৌসি। প্রয়োজনীয় কাজগুলো সেরে রবীন্দ্র সরোবরের কাছাকাছি ক্লায়েন্ট অফিসে রওনা দিলাম। দুপুরের খাওয়া বাকি ছিল সেটা সেরে ক্লায়েন্ট অফিসে দিকে এগোচ্ছি, কি মনে হলো রবীন্দ্র সরোবর যাওয়ার ইচ্ছে মনে জাগলো। দিনের বেলায় কখনোই সরোবর যাইনি তাছাড়া হাতে সময় আছে, তাই পথ বদলে সরোবরের দিকে হাঁটা দিলাম।

1000302077.jpg

1000302065.jpg

যখন আমার ক্লায়েন্ট অফিসের গেট দিয়ে ঢোকার কথা ওই সময়ে আমি রাস্তা পেরিয়ে ঢুকে পড়লাম রবীন্দ্র সরোবর পার্কের ভেতরে। তাও আবার সঙ্গী হীন ভাবেই, হাঃ হাঃ। ভেতরে পা রাখতেই শহরের কোলাহল এক লহমায় স্তব্ধ হয়ে গেল। চারপাশে সবুজ ঘন আচ্ছাদন। সেই সবুজের ভেতর দিয়ে বয়ে যাওয়া হাওয়া শরীরে লাগছে। সরোবরের বাঁধানো পাড় ধরে হাঁটা শুরু করলাম। দিনের বেলায় প্রথম রবীন্দ্র সরোবর দেখছি। তবে ভরদুপুরেও সেই চেনা দৃশ্য, গাছের ছায়ায়, ঘেঁষে ঘেঁষে বসে আছে কপোত কপোতীর দল। আমি সরোবরের নীল জলের দিকে মনোমুগ্ধের মতো তাকিয়ে এগোতে থাকলাম। ছায়াপথে কোথাও আবার মিষ্টি রোদ গায়ে এসে লাগছে।

1000302074.jpg

1000302066.jpg

সরোবরের জলের উপর রোদ্দুর রুপোলি রঙ মেখে চিকচিক করছে। অনেকবার এসেছি, কিন্তু দিনের রূপ প্রথমবার দেখে কিছুটা অভিভূতই হলাম।

1000302067.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png