চায়ের ভাঁড়ে বিদায়
নমস্কার বন্ধুরা,
পুরোনো মুখ গুলো যেন একে একে কর্মস্থল ছেড়ে চলে যাচ্ছে। আমার এক ক্লায়েন্ট অফিসে মাত্র তিনজনের সাথে আমার সখ্যতা ছিলো। নতুন সুযোগের হাতছানি পেয়ে সে-ও এবার অফিস ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি হঠাৎ জানতে পারলাম। যে দিনে তার শেষ কাজের দিন, সেদিন আবার আমি অন্য এক ক্লায়েন্ট অফিসে থাকবো। ফলে শেষ দিনে সামনাসামনি দাঁড়িয়ে বিদায় জানানোর সুযোগ আর মিলবে না। তাই সময় থাকতেই আমরা বাকি তিনজন ঠিক করলাম শেষবারের মতো একসাথে বসে একটা জমাটি আড্ডা সেরে নেবো। আমাদের আড্ডার ঠেকেঅর্থাৎ শর্মা চায়ের দোকান। উদ্দেশ্য খুব ছোটো, ভালো কিছু সময় একসাথে কাটানো, প্রাণখুলে গল্প করা আর ভালো চা পান করা।
বসে তিনটে চা বলা হলো। অল্প অপেক্ষা তারপর শর্মার ভাঁড়ে চা এসে হাজির হলো। চায়ের চুমুকে আড্ডা ডালপালা মেলতে শুরু করল। কাজের কথা, অল্প অফিসের মজার গোপন কথা, সেইসব আরকি! এক কাপ চা যেন নিমিষে শেষ তাই আবার এক কাপ চা আনানো হলো। শর্মার চায়ের হালকা এলাচ আর আদার সুবাস আড্ডা বেশি করে জমিয়ে দিলো। গল্প করতে করতে কখন ১ ঘন্টার বেশি সময় পেরিয়েছে কেউই বুঝতে পারিনি।
পরিবর্তনই জীবন! কাজের জায়গায় যেসব মানুষ গুলোর সাথে একসময় সখ্যতা গড়ে উঠেছিল তারা ধীরে ধীরে সরছে, হয়তো আমারও সরবার সময় চলে এসেছে। তৃতীয় বার চায়ের কাপে চুমুক দিতে দিতে সেই ভাবনাই যেন বারবার মাথায় ঘুরতে থাকলো।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS





