ডায়েট হলেও তৃপ্তি পেলাম না

in আমার বাংলা ব্লগ • 25 days ago

নমস্কার বন্ধুরা,

কদিন আগে ঘরে বসে আমূলের পুরো এক লিটারের ব্রাউনি আইসক্রিম টাবটা এক বসাতেই সাবাড় করে দিয়েছিলাম, খাওয়ার সময় স্বাদে ডুব দিলেও পরদিন সকালে টনক নড়ল। খালি টাবটার দিকে তাকিয়ে মনে হচ্ছিলো, এতোগুলো ক্যালোরি একসাথে খেয়ে ফেলাটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। বিশেষ করে শরীর ফিট রাখার চেষ্টা চলছে। কিন্তু লোভ সামলাতে পারিনি। সেদিন সকালেই বুঝতে পেরেছিলাম কয়েক দিন পরে মন ফের আইসক্রিম আইসক্রিম করবে! তাই অল্প বুদ্ধি খাটিয়ে ঠিক করে রেখেছিলাম, পরের বার অতিরিক্ত চিনি দেওয়া আইসস্ক্রিম খাবোনা।

1000276124.jpg

শনিবার রাতে মনটা একটু খারাপ ছিলাম তখন আবার আইসক্রিমের ইচ্ছে হলো। আগেরদিনের ভাবনা থেকেই আইসক্রিম কিনতে গিয়ে ফ্রিজারের সামনে দাঁড়িয়ে খুঁজতে থাকলাম, তখন মাদার ডেয়ারি ডায়েটজ-এর অল্প ক্যালোরি রেঞ্জ চোখে এলো। সেখান থেকে বাছলাম কেশর আমন্ড আইসস্ক্রিম। প্যাকেটটা হাতে নিয়ে ঘরের দিকে হাঁটলাম। মনে ইচ্ছে ছিল, ঘরে ঢুকতে ঢুকতে যেন আইসক্রিমের কাঠখোট্টা জমাট ভাবটা আস্তে আস্তে গলতে শুরু করে। আর তাই হলো! ঘরে পৌঁছাতে পৌঁছাতে বরফ ঠান্ডা কড়া ভাবটা কেটে গিয়ে নরম ক্রিমি টেক্সচারে রূপ নিল।

1000276115.jpg

1000276117.jpg

ঘরে ঢুকে সোজা স্নান সেরে ক্লান্তির অল্প দূরে করে, চামচ নিয়ে বসে পড়লাম। আইসক্রিমটা চমৎকার, হালকা কেশরের আভা আর সেই সাথে কেশরের মৃদু সুবাস। চামচটা বসাতেই আইসক্রিমে গেঁথে গেলো। প্রথম চামচ তুলে মুখে নিলাম, কিন্তু প্রত্যাশার ফানুসটা চুপসে গেল। যতটা ভেবেছিলাম কেশরের রাজকীয় ফ্লেভার আর আমন্ডের ছোট ছোট মুচমুচে কুচি পাবো। কিন্তু আমন্ডগুলোকে আদপে ছোট টুকরো করার পরিবর্তে একদম পিষে আইসক্রিমের ক্রিমের সাথেই মেশানো হয়েছে। ফলে বাদামের মুচমুচে ব্যাপারটা পেলাম না। একটাই শান্তি, কম মিষ্টি তাই কম ক্যালোরি। বুঝলাম ফের আমূলেই ফিরতে হবে।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png