চরম ভোগান্তি
নমস্কার বন্ধুরা,
দুর্দিন কোনো পূর্বাভাস দিয়ে আসে না। আজ মাসের শেষ দিন, মাসের যাবতীয় ফাইলিং এর চাপ শেষ দিন পর্যন্ত রাখবো না তাই আগেই সব কাজ গুছিয়ে রেখেছিলাম। তবে আজ বেশ কয়েকটি ক্লায়েন্ট অফিসে পরপর চক্কর কাটতেই হবে। সেই কথা ভেবে দ্বিচক্র যানটা বের করলাম। ভাবলাম, স্কুটার সাথে থাকলে ঝটপট নানান অফিসে চলে যেতে পারবো তাছাড়া রাতে ফিরতেও সমস্যা হবেনা। সবকিছু ঠিকঠাক ছন্দে চলছিল এবং প্রথম গন্তব্যের প্রায় আশি শতাংশ রাস্তাও নির্বিঘ্নে পেরিয়ে এসেছি। তখনই ঘটল বিপর্যয়! রাস্তার মাঝখানে আচমকা ইঞ্জিন বন্ধ হয়ে স্কুটার পুরোপুরি থেমে গেল। কদিন আগেই স্কুটারে নতুন ব্যাটারি বসিয়েছি, তাই প্রাথমিক সন্দেহ সেই ব্যাটারির দিকেই। কিন্তু চাবি ঘুরিয়ে দেখলাম ড্যাশবোর্ড, হর্ন, হেডলাইট আর ইন্ডিকেটর সবই ঠিকঠাক চলছে। অথচ সেলফ টিপতেই ইঞ্জিনটা অদ্ভুতভাবে আটকে যাচ্ছে, কোনোমতেই স্টার্ট নিচ্ছে না। স্কুটার দাঁড় করিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। মিনিট দশেক বাদে ইঞ্জিন কিছুটা ঠান্ডা হলে ফের চালানোর চেষ্টা করলাম, নাহ্! কিছুতেই চালু হলোনা।
অগত্যা আশপাশের লোকজনের থেকে খোঁজখবর নিয়ে ঠেলতে ঠেলতে স্কুটারটাকে অল্প দূরে ফুটপাতে বসা এক মেকানিকের কাছে নিয়ে গেলাম। মেকানিক এর প্রাথমিক সন্দেহ হলো স্পার্ক প্লাগ নিয়ে, তাই নতুন স্পার্ক প্লাগ লাগানো হলো, কিন্তু স্কুটার চালু হওয়ার কোনো লক্ষণ নেই। রোগ ধরতে মেকানিক স্কুটারের চারপাশের নাট বল্টু একে একে খুলে কঙ্কাল বের করে ফেলল। বহু চেষ্টার পরে বোঝা গেলো, ইঞ্জিনে তেল পৌঁছাচ্ছে না। ফলে পরের সন্দেহের তীর গিয়ে পড়ল ফুয়েল পাম্পের দিকে। মেকানিকের কি মনে হলো, ফুয়েল পাম্পের প্লাগ খুলে সেটা ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে ফুয়েল পাম্পে লাগিয়ে দিলো তারপর চাবি ঘোরাতেই স্কুটারটা ম্যাজিকের মতো চালু হয়ে গেলো! অনেকটা স্বস্তি পেলাম। ততক্ষণে দুপুর দুটো বাজে, ঝটফট টাকা মিটিয়ে রওনা দিলাম। অবশ্যই পুরো ৮০০ টাকার গচ্চা দিয়ে।
দেরি হয়ে গেছে দেখে দুপুরের খাবারটা চটজলদি সেরে নিলাম। ভেবেছিলাম খাওয়া শেষে স্কুটারে চড়ে বাকি কাজগুলো ঝড়ের গতিতে শেষ করব। কিন্তু নিয়তির পরিহাস! খাবার খেয়ে যেই আবার স্কুটার চালু করতে গেলাম, ওমা, ঠিক একই বিপত্তি! ইঞ্জিন চালু হয়না। ভাগ্য ভালো ক্লায়েন্ট অফিসটা সেখান থেকে খুব বেশি দূরে নয়। তাই লোহার বোঝা ঠেলতে ঠেলতে কোনোমতে ক্লায়েন্ট অফিসে সামনে ওটিকে দাঁড় করিয়ে কাজে ঢুকলাম। কিন্তু মাথায় তীব্র দুশ্চিন্তা রয়েই গেলো।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS






