আরও একজন কর্পোরেটে
নমস্কার বন্ধুরা,
সময়ের সাথে সাথে জীবনের বৃত্তগুলো দিন দিন যেন ছোটো হয়ে যায়! আমাদের একটা ছোট ফ্রিল্যান্সিং টিম আছে, কয়েকমাস আগে আমাদের একজন চাকরিতে নিয়ে চলে গিয়েছে, এইবারও তাই হলো। আসলে কর্পোরেটের মোটা অংকের প্যাকেজকে উপেক্ষা করা সত্যিই কঠিন, তাই ধীরে ধীরে অনেকে চাকরি জীবনেই থিতু হওয়ার দিকে ঝুঁকছে। টিমেরই একজন PwC-তে সিনিয়র অ্যানালিস্ট হিসেবে চলে গেলো বেঙ্গালুরুতে। কলকাতা ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো পুরো টিমটাকে জমিয়ে বিদায়ী খাওয়াদাওয়ার দিলো। আমাদের গন্তব্য ছিল দ্য আই উইদিন ক্লাব। মূলত বার কাম রেস্তোরাঁ, আমার জন্যই সেখানে ডাকা সবাইকে। যদিও আমরা কেউই পানীয় নিই না, তবে সেখানের খাবার ভালো।
আমি কাজ নিয়ে সকালে বেড়িয়েছিলাম সরোবরে, কাজ সেরে সন্ধ্যার আগেই আমরা আটজন মিলে রেস্তোরাঁতে বসলাম। যেহেতু পেট পুরে খাওয়ার কারোরই ইচ্ছে নেই, শুধুই নানান স্বাদ নেওয়া আরকি। তাই মেইন কোর্সের দিকে না গিয়ে আমরা ঝুঁকলাম হরেক পদের স্টার্টারের দিকে। অর্ডার দেওয়ার পরে টেবিলে লোভনীয় সব স্টার্টারের প্লেট আসতে থাকলো। মাছের তিনটি পদ, চিকেনের চারটে পদ, আর নিরামিষের ভেতর পনির ও মাশরুম। সবমিলিয়ে ১২ ধরনের পদ।
যারা নিরামিষ খায় তাদের হলো কষ্ট, আমরা ৫ জন ফিস, চিকেন কিংবা নিরামিষ কিছুই বাদ দিইনা। আমিষের প্লেট শেষ হওয়ার আগে ৩ জনের নিরামিষ স্টার্টার গুলো শেষ! খাওয়া দাওয়া চলল আর বহু গল্প আর আড্ডা। আজ আবার ইনকাম ট্যাক্স জমা দেওয়ার শেষ দিন, সবাই ক্লায়েন্টদের কাজ নামিয়ে দিয়েছি তাই বিনা চিন্তায় দারুন মুহুর্ত কাটানো হলো।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS












