অষ্টমীর সকালে বাড়ি ফেরা
নমস্কার বন্ধুরা,
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা, আর এই সময়ে ঘরের টান কেউই উপেক্ষা করতে পারেনা। তবে পুজোয় বাড়ি ফেরা একটা যুদ্ধের মতো, প্রতিবছর ট্রেনের টিকিট পাওয়া দুস্কর। এইবার পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমীর দিনও টিকিটের নেই। এমনকি আমার ভরসা তৎকাল চেষ্টা করেও পাইনি, মূলত তিন জনের টিকিট কাটবার ছিল তাই হয়তো। শেষমেশ অষ্টমীর দিন সকালের ট্রেনের টিকিট পেলাম! পুজোর কটা দিন কলকাতায় কাটিয়ে অষ্টমীর সকাল সকাল বেরিয়ে পড়লাম। ভোরের আলো ভালো ভাবে ফোটার আগে ব্যাগ নিয়ে হাওড়া স্টেশন পৌঁছলাম। স্টেশনে পৌঁছে দেখি ভিড়ে চত্বর গমগম করছে। বাড়ি ফেরার ভিড় আরকি। ট্রেন সঠিক সময়েই হাওড়া প্ল্যাটফর্ম ছাড়ল।
কামরায় উঠে কিছুক্ষন বসে থাকলাম। জানলার বাইরে ধীরে ধীরে হাওড়া ছাড়িয়ে হুগলি জেলা পেরিয়ে যেতে থাকলাম। বহুদিন পর দিনের ট্রেনে যাত্রা। চোখে ঠান্ডা হাওয়া লাগছিল তাই বেশিক্ষণ জেগে থাকতে পারিনি তাছাড়া ভোর বেলায় ঘুম থেকে উঠেছি সেটাও একটা ব্যাপার। সময় বুঝে, আমি আমার উপরের সিটে উঠে পড়লাম। সিটে শুতেই কিছু সময়ের মধ্যেই গভীর ঘুম। যখন ঘুম ভাঙলো তখন ঘড়িতে বাজে ১২ টা। উঠে অল্প খেয়ে ফের শুয়ে পড়লাম। আহা! কদিন কলকাতা হাঁটার ক্লান্তি। পরের বার যখন ঘুম ভাঙলো, তখন আর দেড় ঘন্টার পথ বাকি, সূর্যের তালিকায় টাও অনেক কমে এসেছে।
সব ঠিকঠাকই ছিল কিন্তু আমার নির্ধারিত স্টেশনে সময়ের তুলনায় কুড়ি মিনিটে লেট হল। সেই সুযোগে আমি ট্রেন থেকেই আসন্ন শীতের কিছুটা উপলব্ধিও করে নিলাম। স্টেশনে যখন নেমেছি তখন সন্ধ্যা প্রায় লাগু লাগু অবস্থা। চারপাশ থেকে পূজোর গান ভেসে আসছে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS