গ্রামে কাদা মাঠে ফুটবল
নমস্কার বন্ধুরা,
প্রায় তিনমাসের কাছাকাছি সময় পর নিজের চেনা ভিটেয় ফিরলাম। কোলকাতা থেকেই অর্ণব ঘূর্ণিঝড় সাথে করে বেরিয়েছিলাম। বাড়ি পৌঁছানোর পর থেকে এক প্রকার ঘরের চার দেওয়ালে বন্দি হয়ে থাকলাম। বাড়ি পৌঁছানোর ঠিক পরের দিন বিকেল থেকেই আকাশ মেঘে কালো হয়ে এলো। তারপর শুরু হলো অবিশ্রান্ত বৃষ্টি। সে বৃষ্টি যেন আর থামবার নাম নেই! একটানা ঝমঝমিয়ে চলল সেদিন গভীর রাত পর্যন্ত। টিনের চালে বৃষ্টির একটানা শব্দ ঘর মুখরিত করে রাখল। ঘুমটাও দিব্যি হলো। পরদিন সকালে ঘুম ভাঙতেই জানলা দিয়ে তাকিয়ে দেখি বৃষ্টি কিছুটা স্তিমিত, কিন্তু যা পরিমাণ বৃষ্টি হয়েছে পথঘাট প্যাচপ্যাচে কাদায় হাঁটার মতো পরিস্থিতিই রাখেনি। ফলে ঘরে বসেই সময় কাটলো।
অবশেষে বিকেলের দিকে বরুণ দেব কিছুটা শান্ত হলেন এবং বৃষ্টি কিছু সময়ের জন্য থামলো। আকাশ থেকে আছে দেখে এক মুহূর্তও নষ্ট করলাম না। ভিজে স্যাঁতসেঁতে হাওয়ায় হাঁটতে বেরিয়ে পড়লাম। গ্রাম পেরিয়ে অল্প ফাঁকাতে পৌঁছে মাঠের দিকে চোখ যেতেই মন স্নিগ্ধতায় জুড়িয়ে গেল। মাঠজুড়ে ধান বৃষ্টির ছোঁয়ায় গাঢ় সবুজ হয়ে উঠেছে। পাকা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পাশের গ্রামে পৌঁছলাম। সেখানে গিয়ে দারুন দৃশ্যের মুখোমুখি হলাম। মাঠে তখন জল কাদার মধ্যে চলছে ফুটবল ম্যাচ! চেনা জনের কাছে জানতে পারলাম, আগামী রবিবার এই মাঠে ফুটবল টুর্নামেন্টের, তারই প্রস্তুতি চলছে আরকি।
মাঠের ধারে দাঁড়িয়ে খেলা দেখতে দেখতে কখন যে আকাশ গোধূলি রঙের স্নাত হয়ে গেছে তা বুঝতেই পারিনি। অন্ধকার জেঁকে বসার আগে আমি বাড়ির রাস্তা ধরলাম।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS







Pará, qué locura ese barrial donde juegan al fútbol, se ve que en cualquier lado arman partido ndaje. Te juro que esa foto del mazo con el cielo de atardecer a la orilla de la cancha es de la puta madre.