হ্যাপি বার্থডে মেরি পিয়ারী বিন্দু

in আমার বাংলা ব্লগ • 25 days ago

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি

1000196149.jpg

থাম্বলাইন

আপনারা যারা আমাকে একদম শুরু থেকেই ফলো করছেন তারা একটা বিষয় জানেন যে আমি ভিডিও এডিটিং করি কিন্তু আমি আরো একটা বিষয়ের মধ্যে এক্সপার্ট সেটা হল প্রম্টিং । আর প্রম্টিং কিসের মধ্যে ব্যবহার করা হয় সেটা হয়তোবা আপনার সকলেই জানেন কিন্তু যারা জানেন না তাদেরকে বলি ইমেজ জেনারেশন কিংবা ভিডিও ক্রিয়েশনের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কে দেওয়ার জন্য যে দিক নির্দেশনা দেওয়া হয় সেটাকেই প্রম্টিং বলে ।

২২ অক্টোবর, আমার প্রিয় অভিনেত্রী বা আমার সেলিব্রেটি ক্রাসের আজ জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষে আমার মতো ফ্যান তাকে একটা উপহার দিতে পারে আর সেটা হলো তার জন্য একটা জন্মদিনের পোস্টার বানানো । আর আমি যেহেতু প্রম্টিং এর এক্সপার্ট তাই আমাকে খুব বেশি কষ্ট করতে হবে না এটা বানানোর জন্য ।


এটার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হয়েছে সেটা হলো আমি প্রথমে একটা রেফারেন্স সংগ্রহ করেছি আর প্রথমে আমাকে সেই রেফারেন্সটাকে ট্র্যাক করতে হয়েছে । ট্র্যাক করতে হয়েছে বলতে গেলে প্রথমে আমাকে রেফারেন্স টাকে বুঝতে হয়েছে এবং এটাকে কিভাবে বানানো হয়েছে সেটাকে ব্রেক ডাউন করতে হয়েছে । এরপর আমি আমার মত করে নিজস্ব একটা প্রম্ট বানিয়েছি এবং সেই প্রম্টাকে আরও বেটার করার জন্য আমি চলে গেছি ChatGPT এর মধ্যে সেখানে গিয়ে আমি আমার রেফারেন্স, আমার সাবজেক্ট এবং আমার প্রম্ট দুটোই দিয়ে দিয়েছি আর আমি এখানে আমার নিজস্ব আরো কিছু প্রম্ট দিয়েছি অর্থাৎ দিক নির্দেশনা দিয়েছি যে কিভাবে তার কোন কাজগুলো করতে হবে ।


এটার পর ChatGPT আমাকে বেশ বড়সড় করে একটা প্রম্ট দিয়েছে আর এই প্রম্ট দিয়ে আমি গুগল জেমিনি এর ন্যানো বানানা টুল এর মধ্যে চলে যাই আমার কাছে ছবি বানানোর জন্য সবচেয়ে ভালো টুল এটাকেই মনে হয় । ChatGPT কখনোই ভালো ছবি বানাতে পারে না সে সবচেয়ে ভালো যেই কাজটা পারে সেটা হল প্রম্ট আর ছবি বানানোর জন্য সবচেয়ে বেস্ট টুল হলো ন্যানো বানানা ।

তো আমি ন্যানো বানানা সিলেক্ট করে আমার দুটো ছবি দিয়ে দেই একটা রেফারেন্স আরেকটা সাবজেক্টের ছবি এবং সেখানে আমার প্রম্ট দিয়ে দেই এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে কিরকম একটা ফলাফল চলে আসে । তো এই পোস্টারটা আমার বানানোর পেছনের কারণ হলো আমার ক্রাশের জন্মদিন আজ, আর তার সামনের পথ চলা ভালো হোক এটাই আমি কামনা করি । আজকের আলোচনা এখানেই শেষ করছি । আশা করি বিষয়টি আপনাদের কাছে আকর্ষণীয় লেগেছে । আজকের বিষয়বস্তু নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন । সবার জন্য দোয়া রইল । সবাই ভালো থাকুন । আমিন ।

কৌতূহলী থাকুন, সৃজনশীল থাকুন

1000192928.jpg

প্রকাশিত হয়েছে ২২ অক্টোবর, ২০২৬

1000130660.png

»»——⍟——««