ক্লডে মোশন গ্রাফিক্স স্কিল আপলোড
আসসালামু আলাইকুম
আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে বিষয়টা সেটা হলো আমি কিভাবে আমার ক্লড এআই এর মধ্যে মোশন গ্রাফিক্স ভিডিও এডিটিং স্কিল ইনস্টল করেছি এবং পাশাপাশি যত প্রয়োজনীয় জিনিস রয়েছে এটার সাথে সেগুলো কিভাবে হ্যান্ডেল করেছি এই বিষয়টাই আমি আপনাদের সাথে আজকে জানাবো । Claude Motion Graphic Skill
এটার জন্য আমাকে প্রথমে একটা ভিডিও দেখতে হয়েছে আর এই ভিডিওটা আমি উপরে দিয়ে দিয়েছি আপনারা চাইলে লিংক এর মধ্যে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন । এরপর আমি ভিডিও এর কমেন্ট বক্সে থাকা লিংক থেকে github.com এর মধ্যে চলে আসি এবং সেখান থেকে আমি মূলত স্কিল ডাউনলোড দেই । এখানে মূলত জিপ ফাইলটি রয়েছে, আর আমি এখান থেকে পুরো ফাইলটাই ডাউনলোড করে নেই এবং সরাসরি ক্লডের মধ্যে চলে যাই ।
ক্লড এর মধ্যে যাওয়ার পর কাস্টমাইজ অপশনের মধ্যে চলে যাই এবং সেখানে গিয়ে স্কিল অপশন সিলেক্ট করি আর সেই স্কিল অপশনের ডান পাশে লেখা ছিল এড, সেখানে স্কিল এড করার জন্য এড এর মধ্যে ক্লিক করি । আর ডাউনলোড করা ফাইলটা থেকে একটা সিঙ্গেল ফাইল কপি করে এখানে পেস্ট করে দেই । এই ফাইলটা মূলত স্কিল ফাইল, এটার মধ্যেই মূলত স্কিল দেওয়া আছে ।
এটা করার পর আর মাত্র একটা কাজ বাকি থাকে সেটা হলো যখনই আমি নতুন কোন প্রজেক্ট করতে যাব তখন এখানে আমাকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য বলবে আর আমি এখানে মূলত কি ইন্সট্রাকশন দিব সেটা আমার উপরে ডিপেন্ড করে । আমার ইনস্ট্রাকশন এর উপর ভিত্তি করে ক্লড আমাকে মোশন গ্রাফিক ভিডিও বানিয়ে দেবে, আর এই ইন্সট্রাকশনটাও এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে দেওয়া ছিল কিন্তু এই ইন্সট্রাকশনটা আমার তেমন পছন্দ হয়নি যার কারণে এই ইনস্ট্রাকশন টা আমি একটু পলিশ করে নেই চ্যাট-জিপিটি থেকে । আসলে আমি যখন ক্লড কে আমার প্রজেক্ট দেবো যেমন ভিডিও ফাইল, ভিডিও ক্লিপ, ছবি তখন ক্লড আমাকে প্রশ্ন করবে যে আমি মূলত কিভাবে এই পরিবর্তনগুলো চাচ্ছি তখন আমি শুধু মাত্র পরিবর্তনগুলো বলে দিব আর আমাকে আমার ভিডিও বানিয়ে দিবে । তো আমি আজকে আমার ক্লড এর মধ্যে মোশান গ্রাফিক্স ভিডিও এডিটিং এর টুল ইন্সটল করে নিয়েছি, আর এটা আমার ভিডিও এডিটিং এর স্পিড আরো বহুগুনে বাড়িয়ে দিবে । আজকের আলোচনা এখানেই শেষ করছি । আশা করি বিষয়টি আপনাদের কাছে আকর্ষণীয় লেগেছে । আজকের বিষয়বস্তু নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন । সবার জন্য দোয়া রইল । সবাই ভালো থাকুন । আমিন ।
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
| Vote Witness @seven.wit | Meet Speak on Steem |
|---|---|---|
We are the hope!