বাস ট্রাভেল
বাস ট্রাভেল : বাসে যাতায়াত করতে আমার অনেক কষ্ট হয় | তারপরও অনেক কষ্ট করে চলাচল করতে হয় কর্মের ক্ষেত্রে | আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করি | কোম্পানি কাজের জন্য আমাকে যেতে হয়েছিল | হোতাপাড়া থেকে ঢাকা | এত দূরত্বে আমি কখনো বাঁচে যাতায়াত করি নাই | কর্মের ক্ষেত্রে সেখানে আমাকে যেতেই হয়েছে | রাস্তা দিয়ে ঢাকায় যাওয়ার সময় রাস্তার পাশ দিয়ে পরিবেশগুলো দেখেছিলাম | বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দিয়ে গিয়েছিলাম

| চতুর পানি দিয়ে অনেক সুন্দর ভাবে গোছানো | চতুরপাশ দিয়ে ফুলের গাছ দিয়ে ঘেরানো | সুন্দর মনোরম পরিবেশ | আমি বাসের ভেতর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নাম্বার টার্মিনালের ছবি উঠায় | টার্মিনালটি অনেক সুন্দর ভাবে সাজানো | টার্মিনালের ডিজাইনটি অনেক সুন্দর এবং আকর্ষণীয় |মনে হচ্ছিল বাহিরের কোন এয়ারপোর্ট | আমি ভিতরে কখনো যাই নাই | তারপর বাড়ি থেকে যেটা দেখলাম মনে হচ্ছিল অনেক সুন্দর |ফুলের বাগানে ঘেরাও চারপাশ |গেট দিয়ে বিদেশ থেকে ঘুরে আসা মানুষ বের হচ্ছে | সেখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে যাদের আত্মীয়-স্বজন বিদেশ থেকে আসতেছে বাজাচ্ছে তাদেরকে নিয়ে | অল্প সময়ের মধ্যে এই দৃশ্যগুলো দেখতে পাই | বাসের মধ্যে আমার অনেক খারাপ লাগতেছিল | তারপরও মনকে শান্ত করে বসে ছিলাম | বাসের মধ্যে বসে থেকে জানালার পাশ দিয়ে রাস্তার পাশে দৃশ্যগুলো দেখছিলাম |

ফিরে আসার পথে অনেক কষ্ট হয়েছিল | অনেক গভীর রাতে বাসায় ফিরে | বাসায় ফিরার পথে রাস্তায় অনেক জ্যাম ছিল | জ্যামের মধ্যে অনেকক্ষণ বসে ছিলাম | অনেক ক্লান্ত লাগছিল | তারপরও কিছু করার উপায় ছিল না | ধৈর্য সহকারে বসে ছিলাম | শরীর ঘেমে শার্ট ভিজে গেছিল | নিজেকে খুবই দুর্বল অনুভব করছিলাম | বাসে জার্নি করাটা আমার পক্ষে খুবই কষ্টদায়ক | বাসায় ফিরতে ফিরতে রাত ১ টা বেজে গেছিলাম | বাসায় এসে আমি একদম ক্লান্ত হয়ে পড়ি | রুমে এসে রান্না করার মত এনার্জি ছিল না | হোটেল থেকে খাবার নিয়ে আসি | খাবার খেয়ে শুয়ে পড়ি | শুয়ে পরার কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে | এভাবেই শেষ হলো জার্নি টাইম | সকালে ঘুম থেকে উঠে অফিসে যাই | অফিস টাইমটা খুব কষ্টে পার করি | অফিস শেষ করে বাসায় আসি | বাসায় এসে কিছুক্ষণ রেস্ট করি | পরে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসি | রান্নার কাজ শুরু করে দেয় | তরি তরকারি এগুলো কেটে অনেক সময় পার হয়ে যায় | তারপরে রান্না শেষ করি | রান্না শেষ করে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নেই | তারপর খেয়ে দেয়ে আবার শুয়ে পড়ে |
