অনেকদিন পর পরিবারের সকলে মিলে শপিংমলে
সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
অনেকদিন পর আজ পরিবারের সকলে মিলে গিয়েছিলাম শপিং করতে। এখন স্কুল হলিডে চলছে, প্রায় দুই সপ্তাহের জন্য স্কুল বন্ধ রয়েছে।নরমালি সকলে মিলে তেমন যাওয়া হয়না স্কুল খোলা থাকার কারণে।আর আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, বাচ্চাদের জন্য দরকারি শীতের কিছু কাপড়-চোপড় কেনার দরকার ছিল।আসলে বাচ্চাদের ঘড়ে পড়া কাপড়চোপড় প্রায় ছয় মাস পরপরই কিনতে হয়।কারণ একদিকে যেমন সিজন চেঞ্জ, অন্যদিকে বাচ্চারা দ্রুত বড় হয়ে যায়। এক বছর আগের কাপড় পরানো যায় না। তাই তাদের কিছু কাপড়-চোপড়, এ ছাড়া আমার টুকটাক কিছু দরকারি জিনিসপত্রের প্রয়োজন ছিল, এ কারণেই সকলে মিলে শপিং করে এলাম।গাড়িতে আমাদের বাসা থেকে এই শপিংমলে যেতে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় লাগে।
যেহেতু এখন শীতের সিজন চলছে তাই বৃষ্টিও সাথে সাথে থাকছে।উপরের ফটোগ্রাফি গুলো দেখেই বুঝতে পারছেন মেঘলা ওয়েদার।গাড়িতে থাকাকালীন অবস্থায় এই ফটোগ্রাফি গুলো নিয়েছিলাম।
সুন্দর এই পাখিটি পেয়ে গেলাম রাস্তায়। এ দেশে আসলে যেখানে সেখানে অনেক পাখি দেখা যায় হেঁটে বেড়াচ্ছে।অনেকেই আবার খাবার খাওয়ায়।বেশ ভালই লাগে কাছ থেকে এসব পাখিগুলো দেখতে পেরে।
এরপর শপিংমলের ভিতরে ঢুকে পড়লাম। এরপর আমাদের দরকারি সকল জিনিসপত্র কিনে নিলাম।
উপরে দেখতে পাচ্ছেন টয় শপ। বড় হয়ে গিয়েছে তারপরও এই শপে যাওয়া বন্ধ হয়নি। পছন্দ মত দুটি টয় কিনে নিল দু'জনে।এরপর খাওয়ার পালা। শপিং এ এলে তো খেতেই হবে। সকলের পছন্দ মত খাবার চিপস, চিকেন ফ্রাই আর ডোনার কাবাব, ড্রিংকস কিনে গাড়িতে উঠে পরলাম।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR












Sounds like a lovely family outing! Which winter outfits did the kids love the most, and did you find any good deals on those quick‑growth essentials? 🎉👗🛍️