"হঠাৎ করে দুঃসংবাদ।"

in আমার বাংলা ব্লগ • yesterday

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি কষ্টের কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করে নেবো।

হঠাৎ করে দুঃসংবাদঃ



60409.jpg

সোর্স

বন্ধুরা,হঠাৎ করে গত শুক্রবার সকাল ১১ টার সময় দুঃসংবাদ পেলাম আমার বড় চাচা মারা গেছেন।অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আমার ছোট চাচী।কিন্তু খবর পেলাম বড় চাচা মারা গেছেন।খবরটা শুনে ভীষণ খারাপ লাগলো।কান্নাকাটি করলাম।অক্টোবরের ২৩ তারিখ আমার আব্বুর তিন বছরের মৃত্যুবার্ষিকী পালন করা হবে।অথচ এই অক্টোবরেই বড় চাচা আমাদের কে রেখে পরপারে চলে গেলেন।

মৃত্যু ভয়ংকর রকমের সত্যি।সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।কথাটি সত্যি তারপরেও আমাদের মন আপনজনের মৃত্যুকে মেনে নিতে চায় না।মন কেঁদে উঠে বার বার।আব্বু চলে গেছে তিন বছর হতে চলল।বড় চাচা আর ছোট চাচা আমাদের মাঝে ছিলেন।সেই বড় চাচা ও আজ আর পৃথিবীতে বেঁচে নেই।এটা ভাবলে ও চোখ ভিজে যায় জলে।খবরটা শোনার পর ঢাকায় রওনা হয়ে গিয়েছিলাম।একদিন ঢাকায় ছিলাম।গতরাতে ঝালকাঠি ফিরে এসেছি।চাচাতো বোন ও একমাত্র ভাইটিকে সান্ত্বনা দেয়ার ভাষা আমার জানা নেই।

আমার বড় চাচার অনেক সমস্যা ই ছিল।তার মধ্যে ডায়াবেটিস,কিডনির সমস্যা সবকিছু মিলিয়েই আমাদের থেকে চির বিদায় নিয়ে পরপারে চলে গেলেন।আল্লাহ আমার চাচাকে বেহেশত নসীব করুন,আমিন।আমি ঢাকা পৌঁছাই বেলা ২ টার সময়।বাসায় নেমে ফ্রেস হয়ে নামাজ পড়ে আমি বড় চাচার বাসায় চলে গিয়েছিলাম।সেখানে সবার সাথে বিকাল পর্যন্ত ছিলাম।সবাই মিলে দুপুরের খাবার খেয়ে দোয়া পড়লাম।এরপর ভাইয়ার বাসায় আম্মুকে নিয়ে চলে গিয়েছিলাম।সন্ধ্যার নামাজ আদায় করে আমি,আম্মু,আমার হাসবেন্ড আমার ছোট চাচীকে দেখতে পিজি হাসপাতালে গিয়েছিলাম।

আমার ছোট চাচীর অপারেশন হয়েছে।আগের চাইতে ভালো আছেন তবে সংকটমুক্ত হননি।সবাই দোয়া করবেন তার জন্য আল্লাহ যেনো তাকে সুস্থতার নিয়ামত দান করেন।বছর শেষের দিকে শুধু খারাপ খবর শুনতে পাচ্ছি। কোনকিছুই ভালো লাগছে না।মনটা ভীষণ খারাপ।তারজন্য আপনাদের সাথে যুক্ত থাকতে পারিনি।আজ আমি আপনাদের মাঝে যুক্ত না থাকতে পারার কারন গুলো তুলে ধরলাম।

আজ আর নয়।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

পোস্ট বিবরন


শ্রেণীভ্রমন পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@shimulakter

59116.png