নিজ বাগানের মজার লাইশাক ভর্তা
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
এর আগে একটি পোস্ট করেছিলাম আমার বাগানের লাইশাক নিয়ে। আজ লাইশাক ও মাছ দিয়ে ভর্তা বানিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।এই শাক খেতে কিন্তু দারুণ মজা।বিয়ের আগে কখনো এই শাক আমি খাইনি। বিয়ের পর যখন সিলেটে আসি তখন এই শাকের সাথে প্রথম পরিচিত হই।দারুন এক টেস্ট আবিষ্কার করেছিলাম তখন।এই শাক দিয়ে মাছ রান্না করলেও ভালো লাগে।তবে আমার কাছে বেশি ভালো লাগে ভর্তা।আমাদের এখানে লোকাল শপগুলোতে এই শাক পাওয়া যায় না, তবে লন্ডনে বাঙালি শপগুলোতে প্রায়ই পাওয়া যায়।কয়েক বছর ধরে আমাদের বাগানের শাক আমরা বেশ ভালোই উপভোগ করছি। যাইহোক আশা করছি আমার এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| শাক | এক মুঠো |
| পিয়াজ | ১ কাফ |
| কাচা মরিচ | ৬/৭ টি |
| ধনেপাতা কুচি | হাফ কাপ |
| লবন | স্বাদমতো |
| সরিষার তেল | ১ টেবিল চামচ |
কার্যপদ্ধতিঃ
প্রথমে শাকগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি।
এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা ও শাঁক গুলো কুচি কুচি করে কেটে নিয়েছি।
এরপর মাছের বরফ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়েছি।
এরপর মাছের কাঁটা বেছে নিয়েছি। এরপর সমস্ত উপকরণ একসাথে নিয়ে মাখিয়ে নিয়েছি।
পরিবেশন এর জন্য রেডি
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
যেকোনো ভর্তা খেতে দারুন লাগে।তবে এই লাই শাক সম্বন্ধে আমার কোন ধারনা নেই।যেহেতু আপনার কাছে খেতে দারুন লাগে,তবে সুস্বাদু হওয়ার কথা।সাথে নাগা মরিচ হলে তো কথাই নেই।রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।