সময়ের নিয়মে
নমস্কার বন্ধুরা,
সময়ের পালাবদলে একটা প্রশ্ন থেকে যায়,আমরা আসলেই কি ঠিক ছিএলাম?আজকে এই ব্যস্ততম জীবনে দাঁড়িয়ে ফেরার তো আসলেই কোনো পথ নেই তবুও ভাবনারা আসে।
নিয়ম করে প্রেম আসে এই সন্ধ্যায়—
যেমন ফেরার পথে মানুষ
একই দোকান থেকে রুটি কেনে,
একই সিগন্যালে দাঁড়িয়ে দেখে
শহর ধীরে ধীরে নিজের মুখ বদলাচ্ছে।
তুমি তখন রান্নাঘরে জল বসাও।
আমি দিনের শেষ মেসেজটার উত্তর দিয়ে
ফোনটা উল্টে রাখি।
আমাদের মাঝখানে কোনো বড় ঘটনা ঘটে না—
শুধু জানালার কাচে আলো কমে আসে,
আর কথা বলার মতো সময় পাওয়া যায়।
প্রেম এখন আর দরজায় ঝড় তোলে না।
সে জানে কোন কাপটায় তোমার চা,
কখন তুমি চুপ করে থাকতে চাও।
সে এটাও জানে, সব ক্লান্তির কারণ
সঙ্গে সঙ্গে বলা যায় না।
কখনো আমরা তর্ক করি
খরচ, দেরি, ভুলে যাওয়া প্রতিশ্রুতি নিয়ে।
তারপরও ভাত বেড়ে রাখতে গিয়ে
একজন অন্যজনের জন্য
আরেকটু গরম ডাল তুলে রাখে।
নিয়ম করে প্রেম আসে এই সন্ধ্যায়।
প্রতিদিন ঠিক একই রকম নয়;
কোনো দিন সে কথা বলে,
কোনো দিন পাশাপাশি বসে থাকে।
রাত বাড়লে দেখি,
দুটি মানুষের আলাদা জীবন
কী ধীরে, কী যত্নে
একটি ঘরে জায়গা করে নিয়েছে।
VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



