অভিযোগ

in আমার বাংলা ব্লগ • 3 days ago

নমস্কার বন্ধুরা,

সময়ের পালাবদলে একটা প্রশ্ন থেকে যায়,আমরা আসলেই কি ঠিক ছিএলাম?আজকে এই ব্যস্ততম জীবনে দাঁড়িয়ে ফেরার তো আসলেই কোনো পথ নেই তবুও ভাবনারা আসে।

image.png

Image created by AI


এই ভাঙা নৌকায়
আমরা কেউ বেড়াতে উঠিনি।
পেছনের ঘাটে জল উঠে গিয়েছিল,
সামনের ঘাটের খবর
যে জানত, সে তখনও ফেরেনি।

তুমি একটি পুঁটলি এনেছিলে,
আমি কিছু জরুরি কাগজ।
মাঝনদীতে এসে বোঝা গেল,
জলের কাছে আমাদের পরিচয়পত্র
শুধুই সহজে ভিজে যাওয়া কাগজ।

নৌকার তলা দিয়ে জল ঢুকছিল।
প্রথমে আমরা দোষ খুঁজলাম—
কে কাঠ বেছেছিল,
কে ফাটলের ওপর রং করেছিল,
কে বলেছিল, কিছু হবে না।

তারপর তুমি একটি বাটি বাড়িয়ে দিলে।
আমি জল ছেঁচতে বসলাম।

অভিযোগগুলো ভুল ছিল না।
শুধু তখন
এক বাটি জল ফেলে দেওয়ার সময়টুকুও
হারানো যাচ্ছিল না।

এই ভাঙা নৌকায়
তোমার সঙ্গে আমার পুরোনো বিবাদও আছে।
কোন কথায় কতখানি আঘাত পেয়েছিলাম,
তার হিসাব এখনও মনে পড়ে।
তবু তুমি দাঁড় টানতে গিয়ে পিছলে গেলে
আমার হাত আগেই পৌঁছে যায়;
অভিমান একটু পরে।

দূরে আলো দেখা যাচ্ছে।
ওটা ঘাট, না অন্য কোনো নৌকা—
অন্ধকারে বোঝা যায় না।
যে বৃদ্ধ এতক্ষণ চুপ করেছিলেন,
তিনি বললেন,
আলো দেখেই সোজা যেয়ো না,
এখানে স্রোত ঘুরেছে।

আমরা তাঁর মুখের দিকে তাকালাম।
এতক্ষণ শুধু বয়স দেখেছিলাম,
নদীটুকু দেখিনি।

ভোরের দিকে পাড় পাওয়া গেল।
কেউ উল্লাস করল না।
হাঁটু অবধি কাদায় নেমে
একে অন্যের জিনিস নামিয়ে দিলাম।
তোমার পুঁটলিতে ভেজা কাপড়,
আমার কাগজে ছড়িয়ে যাওয়া কালি।

নৌকাটিকে টেনে তুলতেই
ফাটলটা পুরো দেখা গেল।

তুমি বললে,
এটা আর জলে নামানো যাবে না।

আমি মাথা নাড়লাম।
যে আমাদের একবার বাঁচিয়ে এনেছে,
তাকেও ভাঙা বলা যায়।

তারপর আমরা কাঠের খোঁজে গেলাম—
ওপারে এখনও
কয়েকজন অপেক্ষা করছে।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL