কবিতা পোস্ট- স্বরচিত কবিতা-"বিরহের কথা"
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। বেশ জোড় করেই আমি আজ এখানে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমার নিজের তেমন কোন দক্ষতা নেই। নেই কোন অভিজ্ঞতাও। কেন জানি আপনাদের কাজ দেখে নিজের লোভ কে আর ধরে রাখতে পারিনি। তাই চেষ্টা করছি আপনাদের সাথে তাল মিলিয়ে একসাথে পথ চলার। জানিনা কেমন করে বা কতদিন আপনাদের সাথে এক সাথে পথ চলতে পারবো। আর সব চেষ্টা কে একত্রিত করে কবিতা লেখার চেষ্টা করলাম। অবশ্য কদিন যাবৎ চেষ্টা করে যাচিছলাম। আর আজ সেই লেখা হতেই কাকের ঠেক আর বকের ঠেক লেখে ফেললাম। আপনাদের ভালো লাগলে আমার স্বার্থকতা।
প্রতিটি মানুষের জীবনে প্রেম বা ভালবাসা আসে। কিন্তু আমরা অনেক সময় ভুল মানুষকে ভালোবেসে ফেলি। হয়তো আমরা একতরফা ভালোবেসে ফেলি। আমরা একটিবারের জন্য ভাবিরা সেই মানুষটি আমাদেরকে ভালবাসে কিনা। মানুষটির বিরহে আমরা সবসময় বিরহ বেদনা নিয়ে কাটিয়ে দেই সময়। অথচ সে মানুষগুলো এত পাষাণ যে আমাদের ভালোবাসাকে এতোটুকু বুঝতে চায় না। এমন একটি বিষয় নিয়ে আমার আজকের বিরহের কথা কবিতাটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

হাজার কথা মনের মাঝে
বলবো তোমায় বলে,
মনের কথা মনেই রইল
তুমিই গেলে চলে।।
তোমার জন্য হাজার স্বপ্ন
দেখেছি কত রাত
ভেবেছি আমি স্বপ্ন নিয়ে
কাটাবো দিবস রাত।।
মনের মাঝে তোমায় ঘিরে
কতশত প্রেমের বানী
তোমায় ছাড়া কেমন করে
কাটাবো দিবস রাত্রি?
চলেই যদি যাবে তুমি
এসেছিলে কেন কাছে
হাজার স্বপ্ন জাগিয়ে দিয়ে
কাটার আঘাত কেন দিলে?
তোমার বিহনে প্রিয় ওগো মোর
সবই কিছু আজ মিছে
কেমন করে যাবে দিনগুলো মোর
তোমার ভালোবাসা বিহনে?
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Vivo y18 |
| পোস্ট তৈরি | @kawsar7731 |
| লোকেশন | ঢাকা , বাংলাদেশ |
পরিচিতি
আমি কাউছার আহমেদ। আমার ইউজার নাম @kawsar7731। আমি পেশায় একজন চাকুরী জীবি। ঘুরে বেড়াতে আর প্রিয় মানুষের সাথে হাসি মুখে কথা বলতে আমি বেশ পছন্দ করি। তবে সেই সাথে বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে এবং গল্প করতে। নতুন কে আবিস্কার করা এবং নতুন কে নিয়ে এগিয়ে চলতেও আমি বেশ পছন্দ করি।
