কবিতা পোস্ট- স্বরচিত কবিতা-"হিংসা "

in মনের জানালা • 3 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। বেশ জোড় করেই আমি আজ এখানে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমার নিজের তেমন কোন দক্ষতা নেই। নেই কোন অভিজ্ঞতাও। কেন জানি আপনাদের কাজ দেখে নিজের লোভ কে আর ধরে রাখতে পারিনি। তাই চেষ্টা করছি আপনাদের সাথে তাল মিলিয়ে একসাথে পথ চলার। জানিনা কেমন করে বা কতদিন আপনাদের সাথে এক সাথে পথ চলতে পারবো। আর সব চেষ্টা কে একত্রিত করে কবিতা লেখার চেষ্টা করলাম। অবশ্য কদিন যাবৎ চেষ্টা করে যাচিছলাম। আর আজ সেই লেখা হতেই কাকের ঠেক আর বকের ঠেক লেখে ফেললাম। আপনাদের ভালো লাগলে আমার স্বার্থকতা।

হিংসা হলো মানুষের জীবনে চরম শত্রু। আমাদের চারদিকে এমন অনেক মানুষ আছে যারা কিনা অন্যের ভালো দেখতে পারে না। সারাক্ষন কেবল অন্যের পিছনে পড়েই থাকে। কেমন করে অন্যের ক্ষতি করবে, কেমন করে অন্যের দোষ ধরবে এবং কেমন করে অন্যকে ছোট করবে সেই চিন্তায় থাকে। এমন মানুষগুলো বুঝতেই পারে না যে এসব করে কোন লাভ নেই। তাতে করে এমন মানুষগুলো সুখ তো পায় না, বরং তাদেরও সুখ নষ্ট হয়ে যায়। আর অন্য দিকে যাকে নিয়ে হিংসা করা হয় তিনি কিন্তু বেশ সুখেই থাকে। আর এমন একটি বিষয় নিয়েই আমার আজকের কবিতা। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

image.png

স্ব-রচিত কবিতা
"হিংসা "

লেখা- কাউসার আহমেদ

হিংসা করে লাভ কি বলো
কত তৃপ্তি পাও?
ভালোবেসে দেখ তুমি
শান্তি কত পাও।।

যাকে তুমি হিংসা করো
কথায় কথায় দোষটা্ই খোঁজ
যার সুখে ভাই তুমি কাদোঁ
সুযোগ পেলে ক্ষতি করো।।

ভেবে দেখ তোমার চেয়ে
তিনিই অনেক সুখে আছে
তৃপ্তি ভরা হৃদয় নিয়ে
জীবনটাকে কাটিয়ে দিচ্ছে।।

একটি কথা জেনে রাখো,
নজরদারী যতই করো
কারও ক্ষতি করে তুমি
সুখের লাগর পাবে নাকি?

তাই তো বলি ভাই
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
ভালোবাসার আদর দিয়ে
অন্যের জন্য দোয়া করে
জীবনটাকে সুখ দাও ভরে।।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ক্যামেরাVivo y18
পোস্ট তৈরি@kawsar7731
লোকেশনঢাকা , বাংলাদেশ

পরিচিতি

আমি কাউছার আহমেদ। আমার ইউজার নাম @kawsar7731। আমি পেশায় একজন চাকুরী জীবি। ঘুরে বেড়াতে আর প্রিয় মানুষের সাথে হাসি মুখে কথা বলতে আমি বেশ পছন্দ করি। তবে সেই সাথে বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে এবং গল্প করতে। নতুন কে আবিস্কার করা এবং নতুন কে নিয়ে এগিয়ে চলতেও আমি বেশ পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️