কবিতা পোস্ট- স্বরচিত কবিতা-"একটু থেমে যাও "
আসসালামু আলাইকুম
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই বেশ ভালো আছেন। ভালো থাকেন এমন আশাই করি সবার জন্য। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। প্রতিদিনের মত করে আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট শেয়ার করার জন্য। সত্যি বলতে কেন জানি এই প্লাটফর্মে এসে একটি পোস্ট শেয়ার না করলে ভালোই লাগে না। তাই সব সময়ই চাই একটি হলে পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার পোস্টগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা জানার অপেক্ষায় রইলাম।
পৃথিবীটা আসলেই বড়ই কঠিন। কিন্তু এই কঠিন এর মাঝেও কিছু কিছু মানুষ আছে, যারা নিজেদের সবকিছু বিলিয়ে আপনজনের জন্য এমনকি পরের জন্য করে যায় নিঃস্বার্থভাবে। তারা কখনো নিজেদের স্বার্থ দেখে না। তারা কখনো ক্লান্ত হয় না। এমনকি তারা নিজের ভালো বুঝতে শিখে না। অথচ জীবনের শেষ পর্যায়ে যে তারা পড়ে যায় এক অন্য রকমের জীবনে। যেখানে তাদের পাশে দাঁড়ানো তো দূরের কথা। তাদেরকে দেখার মত কেউ থাকেনা। তারা হয়ে পড়ে নিঃস্ব। আর এমন কিছু মানুষের জন্য আমার আজকের এই কবিতাটি। আশা করি এই কবিতাটা তো আপনাদের কাছে বেশ ভালো লাগবে।
চুপটি করে বসো পথিক
একটু থেমে যাও
কাহার জন্য তুমি ও ভাই
এভাবে দৌড়াও?
নিজের স্বপ্ন ভুলে গিয়ে
মাথার ঘাম পায়ে ফেলে
ছুটছো তুমি কিসের তরে?
জীবনটাকে ভুলে গিয়ে।।
ভাবছো তুমি সবাই আপন
তোমার দুঃখে কাঁদবে ভুবন
তোমার জন্য করবে লড়াই
জীবন যুদ্ধের সঙ্গী সবাই।।
শোনো পথিক বলি তোমায়
দুঃখের দিনে কেউ কারো নয়
বিপদ যখন সামনে আসে
আপনজনরা ছিটকে পড়ে।।
সুখের ভাগী সবাই হবে
দুঃখ শুধু তোমায় দিবে
ভালো কাজের ফায়দা নিবে
খারাপ হলে ছিটকে পড়বে।।
মানুষ হলো এমন রে ভাই
আপন পরের নেই যে রেহাই
নিজের বেলায় ষোল আনা
পরের দোষের নেই তো ক্ষমা।।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Vivo y18 |
| পোস্ট তৈরি | @kawsar7731 |
| লোকেশন | ঢাকা , বাংলাদেশ |
পরিচিতি
আমি কাউছার আহমেদ। আমার ইউজার নাম @kawsar7731। আমি পেশায় একজন চাকুরী জীবি। ঘুরে বেড়াতে আর প্রিয় মানুষের সাথে হাসি মুখে কথা বলতে আমি বেশ পছন্দ করি। তবে সেই সাথে বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে এবং গল্প করতে। নতুন কে আবিস্কার করা এবং নতুন কে নিয়ে এগিয়ে চলতেও আমি বেশ পছন্দ করি।
এই কমিউনিটিতে আমিও পোস্ট করতে পারবো? আর করলে ভোট আসবে?