কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক দীর্ঘদিন পর আজ আপনাদের সঙ্গে আমি নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,কল্পনা,বাস্তব জীবনের অভিজ্ঞতা, আবার অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।কবিতা লেখার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম, সময় বা স্থানের প্রয়োজন হয় না,যেকোনো সময় যেকোনো জায়গায় এটি মনে জন্ম নিতে পারে।তাই আজ আমি একটি কবিতা লেখার চেষ্টা করলাম আমার অনুভূতি নিয়ে।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
@green015
হাজারটা স্বপ্নের ভিড়ে একটি স্বপ্ন সত্যি হয়।বাকি স্বপ্নগুলি কোথায় জানি-- হারিয়ে যায় অতল গহ্বরে।মন থেকে মুছে যায় চোখ মেললেই।শুধু ঘুমন্ত জগতে বন্দি হয়ে থাকে চোখের পাতায় কিংবা চোখের কিনারায় আটকে।শত চেষ্টার পর সত্যি হওয়া স্বপ্নটা ঠিক চোখ বন্ধ নয়,জেগে দেখা দিবায়, চোখ খোলা আকাশের প্রতিবিম্বকে সাক্ষী করে অদূরের এক লম্বা যাত্রা।সেখানে কালো মেঘ জমে,ঘূর্ণিঝড় নামে,বন্যায় ভেসে যায় অনেক কিছু, হারানো কষ্টের মাঝে এক ফোঁটা বৃষ্টি এসে তখন সান্ত্বনা দেয়।।

| শ্রেণী | স্বরচিত কবিতা |
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |

আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি
@green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।