কবিতা
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
📝 একগুচ্ছ অনু কবিতা 📝
লেখক:-ই.টি শাহিদ ইসলাম
আমি কোন প্রফেশনাল কবি নই তাও মাঝে মাঝে মন খারাপ থাকলেই কবিতা লিখতে বসি। তাছাড়াও অনেক সময় ভিন্ন রকম কবিতা গুলি লিখতে ভালবাসি। আমার জীবনে প্রথম কবিতা লিখেছিলাম ক্লাস সেভেনে। আমার মাদ্রাসাকে নিয়ে। তারপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত অনেক কবিতা লিখেছিলাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য এটাই সেগুলো সংরক্ষণ করে রাখতে পারিনি। কারণ মাঝখানে প্রায় দুই বছর কোনরকম কবিতা লিখিনি। তবে এটা সত্যিকার অর্থেই বলছি কবিতা লেখাটা হচ্ছে মনের ভালোলাগার খোরাক। কবিতা এমন একটি শিল্প যেটায় অল্প কিছু ভাষার মধ্যে অসম্ভব রকমের বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায়। কবিতা হল কবির চিন্তা মননশীল মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমি সাধারণত অনু কবিতা লিখিনা পূর্ণাঙ্গ কবিতা লিখে থাকি। কিন্তু আজকে আমার কোন পূর্ণাঙ্গ কবিতা লেখা ছিল না সব আগেই শেষ হয়ে গিয়েছিলো যার কারণে আজকে অনু কবিতা লিখতে বসলাম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের অনু কবিতাগুলি।
কোলাহলে এহেন পরিবেশে
বেঁচে আছি কোনমতে,
যদিও নেই কোন আস্থা
দেহে প্রাণ থাকিবে কত ঘন্টা!
মনে চলে অথৈ বজরঙ্গনা
তবুও করে কত সাধনা।
এ জীবনে আছেইবা কী?
দেখি তো চারিদিকে সবই মরুভূমি।
হয়তো আর কিছু পথ এগোলে
মিলিবে আছঙ্কা খটখটে।
তবুও বিজনে অর্থ কোণে,
নেই সেতো সহধর্যতা!!
যদি থাকিত মোর,
অর্থ কাড়ি কাড়ি!
তব কভুও থাকিতাম না;
এসব জঙ্গল মাঝে
এতে নেই তো কোনো শান্তি।
যেতাম ছুটে প্রকৃতি মাঝে
করিতাম সেথায় বিচরণ,
এ খাঁচায় প্রাণ থাকে ভবী।।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
| Device | Redmi 12 |
|---|---|
| Country | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP