কবিতা - স্বাধীনতা

in আমার বাংলা ব্লগ • 10 days ago

আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব। কবিতার বিষয় বস্তু হচ্ছে, স্বাধীনতা।


jggrz-mute-swan-9217198_1280.jpg

Image by Jürgen from Pixabay

স্বাধীনতা

স্বাধীনতা মানে নীল সমুদ্রে তীমি মছের খেলা,
স্বাধীনতা মানে তপ্ত মরুতে উটের ছুটে চলা।
স্বাধীনতা মানে গহীন বনে টিয়া পাখির গান,
স্বাধীনতা মানে উজানের দিকে মাঝির নৌকা টান।

স্বাধীনতা মানে মায়ের কোলে শিশুর খেলাধুলা,
স্বাধীনতা মানে গাছের ডালে পাখিদের মেলা।
স্বাধীনতা মানে দক্ষিণা বাতাসে ফসলের দোলা,
স্বাধীনতা মানে শিশু-কিশোরের হেলেধুলে চলা।

স্বাধীনতা মানে ভোর বেলাতে মোরগের ডাক,
স্বাধীনতা মানে বসন্ত কালে কোকিলের হাঁক।
স্বাধীনতা মানে নদীর এলোমেলো বাঁক,
স্বাধীনতা মানে গোলামী থেকে সবাই মুক্তি পাক।

স্বাধীনতা শব্দটি খুবই ছোট একটি শব্দ বটে। কিন্তু এর অর্থ এবং প্রভাব খুবই শক্তিশালী। আমরা অনেক সময় বুঝতে পারি না স্বাধীনতা প্রকৃত মানে কি? আবার একেক জনের কাছে এর মানে একেক রকম। তেমনই আমিও আমার মত করে এর একটি অর্থ দাড় করছি।