কবিতা - আকাশ

in আমার বাংলা ব্লগ • 23 hours ago

আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব। যার মূল বিষয় বস্তু হচ্ছে, আকাশ।


pcdazero-field-533541_1280.jpg

Image by Gianni Crestani from Pixabay

আকাশ

আকাশ আমায় হতে শিখায়
অনেক উদার হতে।
নীল আকাশে ভাসা মেঘ,
শেখায় আমায় উড়তে।

পাখ-পাখালি ডানা মেলে,
এদিক সেদিক যায়।
একটু সুযোগ পেলেই,
কোথায় যেন লুকায়?

আকাশ বড় উদার.
সব কিছুই সয়,
আকাশ পানে তাকালে
কেটে যায় সব ভয়।

আকাশ তার বিশালতার মাঝে অনেক কিছুই ধারণ করে। আকাশের অনেক অজানা বিষয় আমাদের আজও অজানাই রয়ে গেছে। তবুও, আকাশ আমাদের অনেক কিছু শেখায়। আমরা সবসময় তার অনেক কিছু বুঝতেও পারিনা। তারপরেও আকাশ আমাদের উদার ভাবে শিখিয়ে যাচ্ছে।