কবিতা - পথের প্রতি ভালোবাসা
আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব। যার মূল বিষয় বস্তু হচ্ছে, পথের প্রতি ভালোবাসা।

এই পথে আমার হেটে চলা নিভৃতে,
কিছুটা বেখেয়ালে, খানিকটা আনমনে।
এই পথে আমি হেটেছি বহুবার,
পথের সাথে আমার মিতালি, জানে জনে জনে।
এই পথ ধরে আমি গিয়েছি বহুদূর,
আবার ফিরে এসেছি পথের টানে।
কখনও যদি মন খারাপ হয়, হতাশ হই;
মন ভালো হয় তাকালে পথের পানে।
এই পথকে আমি ভালোবাসি,
তাতে কোন সন্দেহ নেই।
এই পথ আসলে ফিরে,
আমি শান্তি খুজে পাই।
আমরা নিজেরাও জানিনা, আমরা আমাদের মনের অজান্তে আমাদের চিরপরিচিত পথকে কতটা ভালোবাসি। আমরা হয়ত বেখেয়ালে সেই পথ ধরে হাটি। এখানেই পথের সাথে আমাদের বোঝাপড়া হয়ে গেছে। কারন পথের সাথে আমাদের মিতালী না থাকলে আমরা কখনও বেখেয়ালে হাটতাম না। তখন আমরা খুব সাবধানে হাটতাম।