কবিতা - প্রকৃতি ও শিক্ষক

in আমার বাংলা ব্লগ • 2 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকিলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে কবিতা শেয়ার করব। কবিতার মূল বিষয় বস্তু হচ্ছে, প্রকৃতি।


himmelstraeume-bachalpsee-7572681_1280.jpg

Image by Singha Bohrer (-Bender) from Pixabay

প্রকৃতি ও শিক্ষক

আকাশ পানে তাকালে,
মন উদাস হয়।
ঈগল আমায় দেখিয়ে দেয়,
কিভাবে করতে হয় জয়!

নদী আমায় শেখায়,
কিভাবে ছুটে চলতে হয়,
বাঁকে বাঁকে পরতে পরতে,
দিক বদলাতে হয়।

রাত আমাকে শেখায়,
অন্ধকারে নেই ভয়,
চলতে জানলে আঁধারেও,
করা যায় জয়।

আসলে প্রকৃতি আমাদেরকে অনেক কিছুই শেখায়। কিন্তু আমরা খুবই অভাগা যে প্রকৃতি আমাদের যা শেখায় তা আমরা শিখতে পারি না। পুরোপুরি ব্যার্থ হই। আমরা যদি আরও গভীর ভাবে প্রকৃতির দিকে খেয়াল করি তবে আর নানান কিছু শিখতে পারব।