কবিতা - প্রশান্তি
আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগ বাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব। যার মূল বিষয় বস্তু হচ্ছে, প্রশান্তি।

সেটাকেই প্রশান্তি বলে,
যা আমাকে শান্তি দেয়।
যা আমাকে স্নিগ্ধতা দেয়।
যা আমাকে আনন্দ দেয়।
আমি তাকেই প্রশান্তি বলি,
যা আমাকে বিরক্তি করে না।
যা আমাকে বিসন্ন করে না।
যা আমাকে হতাশ করে না।
আমার কাছে তাই প্রশান্তি,
যা আমাকে দেয় একরাশ আশা,
যা আমাকে দেয় ভালোবাসা,
যা আমাকে অন্ধকারে দেয় দিশা,
যা পূরণ করে আমার প্রত্যাশা।
আসলে আমরা সবাই প্রশান্তি খুজি। কিন্তু অনেক সময় আমরা নিজেরাই প্রশান্তির মানে বুঝিনা। তাই আমরা সামনে থাকলেও খুজে পাই না। যা আমাদের মনের অশান্তি আরও বাড়িয়ে দেয়।