কবিতা - ইচ্ছা ও স্বপ্ন।

in আমার বাংলা ব্লগ21 hours ago

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব। যার মূল বিষয় বস্তু হচ্ছে ইচ্ছা শক্তি।


3493568-eagle-1753002_1280.jpg

Image Source

ইচ্ছা ও স্বপ্ন

আমার স্বপ্ন আকাশে উড়ার,
মুক্ত বাতাসে ডানা মেলার।
আমার স্বপ্ন হাওয়ায় ভাসার,
মেঘের সাথে গল্প করার।

আমি ভাবি ঢেউয়ের সাথে
সমান তালে পাল্লা দেয়ার।
আমি ভাবি তারার সাথে
পাশাপাশি বসে গল্প করার।

একদিন আমি উঠবো জেগে
সূর্য জাগার আগে, পূব আকাশে।
একদিন আমি ছুটে যাবো দূরে,
তীব্র গতিতে, আলোর বেগে।

কবিতাটি একজন মানুষের প্রচণ্ড ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ হিসাবে দেখানো বা চিত্রায়িত করা হয়েছে। এর মাধ্যমে তার দৃঢ় সংকল্প বুঝানো হয়েছে। অবশ্য এর চেয়েও আরও গভীর ভাবার্থ রয়েছে। তা আর বলার প্রয়োজন আছে বলে মনে করছি না।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟