কবিতা নিয়ে কবিতা
আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগ বাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব। যার মূল বিষয় বস্তু হচ্ছে, কবিতা। অর্থাৎ, আজ কবিতা নিয়েই কবিতা লেখব।

কবিতা, যা আমায় শান্তি দেয়
যখন আমি থাকি ক্লান্ত।
কবিতা, যা আমায় শান্তি দেয়
যখন আমি থাকি শান্ত।
কবিতা, আমাকে সঙ্গ দেয়
যখন আমি থাকি একা।
কবিতা, আমার সাথে থাকে
যখন আমি খাই ধোকা!
কবিতা, আমায় ভালোবাসে
যখন কেউ আমার নয়
কবিতা, আমার সাথে থাকলে
আমার নেই কোন ভয়।
আমি কবিতা ভালোবাসি। তাই কবিতাও আমাকে ভালোবাসে। যখন কেউ আমার পাশে থাকে না, তখন পরম বন্ধুর মত কবিতা থাকে আমার পাশে। চমৎকার ও বিশ্বস্ত সঙ্গীর মত। কবিতা আমাকে কখনও ধোকা দেয়নি, দিবেও না। কবিতা এমনই এক পরম আত্মীয় আমার।