কবিতা পোস্ট- স্বরচিত কবিতা- "গোপন কথা''

in আমার বাংলা ব্লগ • 13 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

1000078763.png

প্রতিটি মানুষের জীবনে থাকে দুঃখ বেদনা আর হতাশা। আমাদের মধ্যে অনেকে এসব দুঃখ বইয়ে নিয়ে বেড়াতে পারে অনায়াসে। কখনো তাদের এমন দুঃখ কারো কাছে প্রকাশ করে না। কিন্তু আবার এমন মানুষ আছে যারা নিজের দুঃখের কথা অন্যের কাছে বলে মনটাকে একটু হালকা করতে চাই চায় একটু সুস্থ পেতে একটু শান্তি পেতে। সত্যি বলতে এতে কি মানুষের মন হালকা হয় ? না কখনোই হয় না। কারণ আমরা যাদেরকে বিশ্বাস করে আমাদের মনের দুঃখগুলোকে বলছি সুযোগ পেলে তারাই আমাদেরকে আঘাত করছে। আমাদের কাছ থেকে শুল্কের সন্ধান নিচ্ছে। তাই দুঃখগুলোকে অন্যের কাছে না বলে অন্য কোন উপায়ে নিজের মনের দুঃখগুলোকে বিসর্জন দেওয়া উচিত। আর এমন একটি বিষয় নিয়ে আজ আমি একটি কবিতা লিখেছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

স্ব-রচিত কবিতা
" গোপন কথা"

লেখা- মাকসুদা কাউসার

তুমি যাকে ভাবছো আপন
আপন কি সে হয়?
স্বার্থে আঘাত লাগলে সবাই
দূরের লোকই রয়।।

যতন করে কাছে নিয়ে
ভালবাসার আদর দিয়ে
মনের সকল গোপন কথা
বলছো তাকে বিনা দ্বিধায়।।

ভাবছো তুমি সুখ আনবে
দুঃখগুলো তাকে বলে
অন্যের কাছে দুঃখ বলে
সুখ কি ভাই সত্যি মিলে?

সহজ সরল মনটি নিয়ে
যাদের তুমি আপন ভেবে
কষ্টগুলো বুলিয়ে দিলে
সুযোগ পেলে তারাই তোমায়
দুঃখগুলো বাড়িয়ে দিবে।।

তাইতো বলি ভাই
অন্যের কাছে কষ্ট বলে
কোন লাভই নাই।।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ক্যামেরাVivo y22s
পোস্ট তৈরি@maksudakawsar
লোকেশনবাংলাদেশ

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️